শিক্ষা নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি চক্র: শিক্ষামন্ত্রী

১৬ মার্চ ২০২৩, ০৫:০৯ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:৩৫ AM

© সংগৃহীত

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, শিক্ষা নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি চক্র। ভিন্ন দেশের ছবি এডিট করে অপপ্রচার চালানো হচ্ছে। এসব চক্রদের বিরুদ্ধে সবাইকে সচেতন হতে হবে। শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকবে দেশের সমৃদ্ধি-অগ্রগতি ততদিন অব্যাহত থাকবে। 

বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে কুমিল্লার মুরাদনগরে উপজেলার বিষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত সুবর্ণজয়ন্তী উৎসবে অংশ নেন মন্ত্রী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: ৫ নম্বর কাটার শর্তে চবিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ

শিক্ষামন্ত্রী বলেন, বিএনপি-জামায়াতের শাসনামলে খাদ্য, কৃষি, অর্থনীতিসহ সকল ক্ষেত্রে দেশ পিছিয়েছে, সামনে যেতে পারিনি। আমরা তরুণ প্রজন্মকে নিয়ে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাব। অভীষ্ট লক্ষ্যে পৌঁছাব। দ্রুত এই দেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তর করব। 

দীপু মনি আরও বলেন, বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার দেশে কখনো ইসলামের ক্ষতি হবে না। ইসলামের ধুয়া তুলে যারা মিথ্যাচার করে, অপপ্রচার চালায়, তাদের অপপ্রচারে কান দেবেন না। 

অনুষ্ঠানে স্কুলের প্রাক্তন পাঁচ শিক্ষককে সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।  এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন। 

বিশ্বকাপ শুরুর আগেই স্বপ্নভঙ্গ একঝাঁক তারকার
  • ২৩ এপ্রিল ২০২৬
একটি নারী আসন হারানোর ঝুঁকিতে জামায়াত-এনসিপি জোট, আইন কী বল…
  • ২৩ এপ্রিল ২০২৬
ঢাবির বিশেষ মাইগ্রেশনের সুযোগ শেষ আজ
  • ২৩ এপ্রিল ২০২৬
প্রবাসীদের পাসপোর্ট নবায়নে জটিলতা, সরকারকে যে আহবান জানালেন…
  • ২৩ এপ্রিল ২০২৬
ওয়াসার পাইপলাইন মেরামতের সময় প্রাণ গেল দুই শ্রমিকের
  • ২৩ এপ্রিল ২০২৬
আজ এসএসসি’র দ্বিতীয় দিনের পরীক্ষা, প্রশ্ন বিতরণে সতর্ক থাকা…
  • ২৩ এপ্রিল ২০২৬