৫ নম্বর কাটার শর্তে চবিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ

১৬ মার্চ ২০২৩, ০৩:৫৪ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:৩৫ AM

© সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদনের তারিখ পেছানো হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়টির ডিনস কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ মার্চ) ভর্তি পরীক্ষা কমিটির সভায় এ সিদ্ধান্ত জানানো হয়। 

দ্বিতীয়বার ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মোট ১২০ নম্বরের মধ্য থেকে ৫ নম্বর কাটা হওয়ার বিষয়টি নিশ্চিত করে চবি বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. নাসিম হাসান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ২য় বার ভর্তি পরীক্ষার্থীদের ১২০ নম্বর থেকে পাঁচ নম্বর কাটা হবে। এছাড়াও আবেদনের সময়ও পেছানো হয়েছে। তা জানানো হবে। এছাড়াও ব্যবসায় অনুষদের যে পরীক্ষাগুলো আগে 'ডি' ইউনিটের সাথে হতো সেটা এবার ব্যবসায় অনুষদ নিবে। এটাই এবারের ভর্তি পরীক্ষায় পরিবর্তন হবে। 

আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাফিস চান্স পেলেন যুক্তরাষ্ট্রের এমআইটিতে

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (অ্যাকাডেমিক) এস এম আকবর হোছাইন জানান, ভর্তি পরীক্ষার প্রসপেক্টাস আগামী সপ্তাহের দিকে ছেড়ে দেওয়া হবে। সেখানে আপনারা বিস্তারিত জানতে পারবেন। 

এর আগের ডিনস কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আবেদনের ফি আগের তুলনায় ১০০ টাকা বাড়িয়ে ৯৫০ টাকা করা হয়েছে। আগামী ১৬ থেকে ২৫ মে পর্যন্ত ভর্তি পরীক্ষা নেওয়া হবে।

গুলশানের এডিসি সরোয়ারসহ চার কর্মকর্তাকে বদলি
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
প্রথমবার অংশ নিয়েই ড্রোন প্রতিযোগিতায় বিশ্বে চতুর্থ ইউআইইউ,…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
‘এক আইফোনের জন্য মেরে ফেললি, এ রকম ১০ ফোন মুক্তিপণ চাইতি—দি…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
২০ বছরের অধ্যায়ের ইতি টেনে নতুন ঠিকানায় এমবাপ্পে
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
খুবি ক্যাম্পাসের পাশে বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ, পিটিয়ে হত্…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে মিলেছে একাধিক ক্লু, যা বলছেন পুলিশ সুপার
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬