আমেরিকার এমআইটি ডাকছে চাঁদপুর কলেজের নাফিসকে

১৬ মার্চ ২০২৩, ০২:৫৮ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:৩৫ AM
নাফিস উল হক

নাফিস উল হক © সংগৃহীত

বিশ্বের সেরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর একটি মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে (এমআইটি)। এই শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ার সুযোগ পেয়েছেন চাঁদপুর সরকারি কলেজের উচ্চমাধ্যমিকের (এইচএসসি) বিজ্ঞান বিভাগের ছাত্র নাফিস উল হক। তার ডাকনাম সিফাত।

বাংলাদেশী পড়ুয়াদের মধ্যে নাফিজ সবচেয়ে কম বয়সে এমআইটির আন্ডারগ্রাজুয়েটে (স্নাতক) পড়ার চান্স পেয়েছেন বলে দাবি সংশ্লিষ্টদের। চাঁদপুর শহরের চেয়ারম্যান ঘাটে নাফিসের বাড়ি। তার মা ও বাবা দুইজনেই শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত আছেন। 

এ ব্যাপারে আজ বৃহস্পতিবার (১৬ মার্চ) চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক অসিত বরণ দাশ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এ খবরটা চাঁদপুরবাসী ও চাঁদপুর সরকারি কলেজের অত্যন্ত গর্বের বিষয়। এটি আমাদের কলেজের জন্য বড় এটি অর্জন। সে এমআইটিতে আন্ডারগ্রাজুয়েটে সরাসরি ভর্তির অফার পেয়েছে। 

তিনি আরও বলেন, এমআইটিতে তার চান্স পাওয়ার খবরে আজ বৃহস্পতিবার দুপুরে আমরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছি। এসময় চাঁদপুর জেলা প্রশাসনের এনডিসি কাজী মোঃ মেশকাতুল ইসলাম ও কলেজের সহকারী অধ্যাপক হাসান শাহরিয়ারসহ অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন। সে এই কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে বলে জানান অধ্যাপক অসিত বরণ দাশ। 

খোঁজ নিয়ে জানা যায়, চাঁদপুর সরকারি কলেজে উচ্চমাধ্যমিকে পড়ার আগে নাফিজ ৩য় শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত চাঁদপুরের ছোট হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করছেন। 

তার সহপাঠীরা জানান, নাফিস ২০১৭ সাল থেকে বিভিন্ন প্রতিযোগিতা অংশগ্রহণ করেন। ২০১৯ সালে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে ভালো অবস্থানে যায়। ২০২০ সালে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে রৌপ্য পদক পান এবং ২০২১ সালেও জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে রৌপ্য পদক পান। এছাড়া ২০২১ সালে সিঙ্গাপুর আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য সব কিছু ঠিক থাকলেও করোনার লকডাউনের কারণে যেতে না পেরে অনলাইনে অংশগ্রহণ করে আন্তর্জাতিক মেডেল পান। তাছাড়া ২০২২ সালের সেপ্টেম্বরে মাসে জাতীয় পর্যায়ে পদক পান। যার ফলে সে ইন্দোনেশিয়া আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণ করে গোল্ড মেডেল পান।

তবে নাফিসের সঙ্গে এ ব্যাপারে কথা বলার জন্য যোগাযোগ করা যায়নি। এর আগে গতকাল বুধবার (১৫ মার্চ) সামাজিক যোগাযেগ মাধ্যম ফেসবুকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাশরুফ হোসেন তার আইডিতে খবরটি প্রকাশ করলে তা দ্রুত ছড়িয়ে পরে।

তিনি তার ফেসবুক আইডিতে লেখেন, ‘চাঁদপুর সরকারি কলেজ থেকে এমআইটি! ইয়া আল্লাহ! করছে কি এই ছেলে। আল্লাহ নাফিস উল হকের সম্মান আরও বাড়িয়ে দিক, আমাদের দেশের আনাচে-কানাচে ছড়িয়ে-ছিটিয়ে থাকা রত্নগুলা এভাবেই বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াক।’

‘আমি একমত, বিসিএস বা এডমিশন টেস্টে প্রথম হলে যে মাতামাতি হয়, এরকম একটা রত্নকে নিয়ে তার ১%-ও হয় না। ওর জন্য শুভকামনা, বাংলাদেশ থেকে এরকম হাজার হাজার ছেলেমেয়ে বেরিয়ে আসুক কেউ ওর কোনো যোগাযোগের ঠিকানা/আইডি/ফোন নম্বর পেলে জানাবেন। কল করে অভিনন্দন জানাবো।

ঈদযাত্রা নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত আবদুল্লাহ
  • ১৯ মার্চ ২০২৬
ভোলার ইলিশা ঘাটে চরম পরিবহন সংকট, ভাড়া গুণতে হচ্ছে ৫-৬ গুণ
  • ১৯ মার্চ ২০২৬
ভোলায় সিএনজি-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল চালকের, আহত ৫
  • ১৯ মার্চ ২০২৬
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাড়তি ভাড়ায় ভোগান্তি যাত্রীদের
  • ১৯ মার্চ ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় ভাবির দায়ের কোপে দেবর নিহত
  • ১৯ মার্চ ২০২৬
ঈদের আনন্দ এবং আমাদের আর্থসামাজিক বাস্তবতা
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence