বিদেশে চিকিৎসার সুযোগ পাচ্ছেন খালেদা জিয়া?

০৯ মার্চ ২০২৩, ০১:৩২ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:১৫ AM

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শর্তসাপেক্ষে বিদেশে চিকিৎসা নেয়ার অনুমতি দিয়ে সুপারিশ করতে পারে আইন মন্ত্রণালয়। এর সাথে সাজা স্থগিতের মেয়াদ আরও ছয় মাস বাড়ানোর সুপারিশ করা হতে পারে বলে জানা গেছে। এমনটিই জানিয়েছে বিভিন্ন সূত্র। 

এর পূর্বে সরকারের কাছে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানোর জন্য তার পরিবারের সদস্যরা আবেদন করেন। তার মুক্তির শর্ত শিথিল করে চিকিৎসার জন্য বিদেশে নেয়ার অনুমতি চাওয়া হয় এবারের আবেদনেও। সোমবার (৬ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার এ আবেদন করেন। 

আরও পড়ুন: উচ্চশিক্ষার জন্য ভর্তিযুদ্ধে নামছে ১০ লাখ শিক্ষার্থী

খালেদা জিয়ার পরিবারের এক সদস্য ৭ মার্চ বিষয়টি নিশ্চিত করেন।

এরপর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, আবেদনটি তিনি আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছেন। আইন মন্ত্রণালয় মতামত দেয়ার পর আবেদনের ব্যাপারে প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন, যা আজ (বৃহস্পতিবার) আইন মন্ত্রণালয় জানালো।

গত বছরের ২৪ সেপ্টেম্বর খালেদা জিয়ার মুক্তির মেয়াদ (ষষ্ঠ দফা) ছয় মাস বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। চলতি মাসের ২৪ মার্চ শেষ হচ্ছে তার মুক্তির মেয়াদকাল।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজা হলে কারাজীবন শুরু হয় খালেদা জিয়ার। পরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায়ও তার সাজার রায় হয়। সাজাপ্রাপ্ত হয়ে কারাবরণের পর সরকারের নির্বাহী আদেশে খালেদা জিয়া প্রায় চার বছর ধরে গুলশানে নিজ বাসা ‘ফিরোজায়’ রয়েছেন। ৭৭ বছর বয়সী সাবেক এ প্রধানমন্ত্রী ডায়াবেটিস ও চোখের সমস্যাসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন। 

এনএসআই কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক আটক
  • ১৪ এপ্রিল ২০২৬
আজ রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন
  • ১৪ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ন্যাশনাল ডিবেট প্ল্যাটফর্ম বিএনডিপির নেতৃত্বে ফাহা…
  • ১৪ এপ্রিল ২০২৬
জুলাই বিপ্লবে ৬২ ভাগ শহীদ শ্রমিক: জামায়াতে আমির
  • ১৪ এপ্রিল ২০২৬
ধেয়ে আসছে কালবৈশাখী, যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
  • ১৪ এপ্রিল ২০২৬
আজ পহেলা বৈশাখ: বাঙালির প্রাণের উৎসব
  • ১৪ এপ্রিল ২০২৬