‘ফেসিয়াল প্যারালাইসিসে’ আক্রান্ত তরুণ গায়ক তাশরিফ খান

০৭ মার্চ ২০২৩, ০৭:০৬ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:২০ AM
তাশরিফ খান

তাশরিফ খান © ফাইল ছবি

ফেসিয়াল প্যারালাইসিসে আক্রান্ত হয়েছেন ‘কুঁড়েঘর’ গানের দলের তরুণ গায়ক তাশরিফ খান। এর ফলে তার মুখের এক পাশে বাঁকা হয়ে গেছে। গায়ক নিজেই গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন। এরইমধ্যে তিনি চিকিৎসকের পরামর্শ নিয়েছেন। চিকিৎসক তার সামনে তেমন কিছু না বললেও মানসিকভাবে শক্তি জুগিয়েছেন।

বিষয়টি নিয়ে তাশরিফ বলেন, ডাক্তার এখনও নিশ্চিতভাবে কিছু বলতে পারছেন না। অন্তত একমাস চিকিৎসার পর বলা যাবে। আপাতত মাস দুয়েক আমাকে পূর্ণাঙ্গ বিশ্রামে থাকতে বলা হয়েছে। ফলে ঈদের আগে কোনও গানের কাজই করতে পারবো না।

অসুস্থতার বর্ণনা দিয়ে তাসরিফ বলেন, ‘মুখের একপাশ কিছুটা বেঁকে গেছে। তিন দিন আগেই বিষয়টা খেয়াল করি। যদিও সামনে থেকে সহজে এটা বোঝা যায় না। কিন্তু কথা বলার সময় বোঝা যায়। ডাক্তার জানিয়েছেন, এই রোগে আক্রান্ত বেশিরভাগ মানুষই পুরোপুরি সুস্থ হয়ে যায়। অল্প কিছু মানুষকে রোগটা বয়ে বেড়াতে হয়। এখন দেখা যাক কী হয়। আপাতত ফিজিওথেরাপি নিতে হবে আর কিছু ওষুধ চলবে।’

আরও পড়ুন: বিরল রোগে আক্রান্ত জাস্টিন বিবার

এদিকে, অসুস্থতায় গানবাজনায় বিরতি হলেও একেবারে বসে থাকার অবকাশ নেই তাসরিফের। কারণ, তিনি মানবিক কিছু কাজও করেন। জানালেন, ভোলার এক ক্যানসার রোগীর চিকিৎসার জন্য তহবিল সংগ্রহের কথা দিয়েছিলেন। সেই কাজে শিগগিরই ভোলায় যেতে হবে তাকে।

তাশরিফ বলেন ‘ওই মানুষটা তো আমার চেয়েও অসুস্থ। তাই যেহেতু কথা দিয়েছি, তার চিকিৎসার জন্য অর্থ জোগাড়ের কাজটা করবো।’

গত বছর জুনে সিলেটের বন্যাদুর্গত বিপর্যস্ত মানুষদের জন্য আর্থিক সহায়তা চেয়ে ফেসবুকে লাইভ করেন তরুণ গায়ক তাসরিফ খান। সেই লাইভ মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। সে সময় কোটি টাকার বেশি ফান্ড সংগ্রহ করে মানুষের পাশে দাঁড়িয়ে আলোচনায় এসেছিলেন। সেই অভিজ্ঞতা নিয়ে ‘বাইশের বন্যা’ নামের একটি বই লিখেছেন তিনি।

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন সেই রুশ মডেল মনিকা কবির
  • ২২ মার্চ ২০২৬
সামাজিক উন্নয়নের অঙ্গিকার নিয়ে নতুন সংগঠন ‘TEAM’-এর যাত্রা
  • ২২ মার্চ ২০২৬
দুর্ঘটনায় হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ, ব্যবস্থা…
  • ২২ মার্চ ২০২৬
বাংলাদেশের অস্ট্রেলিয়া সফরের দিনক্ষণ চূড়ান্ত
  • ২২ মার্চ ২০২৬
কাতারে হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৬
  • ২২ মার্চ ২০২৬
হাদি তো একচুয়ালি একটা জামায়াতের প্রোডাক্ট, ওতো জঙ্গি: আসাম…
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence