সায়েন্সল্যাবে বিস্ফোরণের কারণ জানাল সিটিটিসি

০৫ মার্চ ২০২৩, ০৫:২২ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:২৬ AM
রোববার সকালে সায়েন্সল্যাবে প্রিয়াঙ্গন শপিং মলের পাশের ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে

রোববার সকালে সায়েন্সল্যাবে প্রিয়াঙ্গন শপিং মলের পাশের ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে © সংগৃহীত

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় তিনতলা ভবনে বিস্ফোরণের কারণ জানিয়েছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) বোমা নিষ্ক্রিয়করণ দল (বোম্ব ডিসপোজাল ইউনিট)।

আজ রোববার (৫ মার্চ) বিকেলে বোমা নিষ্ক্রিয়করণ দলের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) রহমত উল্লাহ জানান, লাইনে জমে থাকা গ্যাস থেকে ভবনে বিস্ফোরণ হয়েছে। এর আগে ফায়ার সার্ভিস জানায়, তাদের প্রাথমিক ধারণা যে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) বিস্ফোরণ থেকে আগুন লাগতে পারে।

আরও পড়ুন: সৌন্দর্যবর্ধন ও স্টাডির নামে পবিপ্রবিতে আফিম চাষ!

এর আগে সকাল ১০টা ৫০ মিনিটের দিকে সায়েন্সল্যাব মোড় থেকে নিউমার্কেটের দিকে যাওয়ার পথে প্রিয়াঙ্গন শপিং মলের পাশের ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের আধা ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

আরও পড়ুন: সায়েন্সল্যাবে ভবন ধসে নিহত ৩, আহত ১৪

এ ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত তিনজন নিহত এবং বেশ কয়েকজন আহত হন। নিহতরা হলেন- শফিকুজ্জামান (৪৫), আব্দুল মান্নান (৬৫) ও তুষার (৩৫)। আহত ও দগ্ধ ১৪ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

 

চলন্ত ট্রেনে পাথরের আঘাতে চোখ হারানো বাউবি শিক্ষার্থীকে আর্…
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলায় আহত ৮
  • ১২ আগস্ট ২০২৬
ঢাবিতে ফের সমকামিতার অভিযোগ, দুই ছাত্রকে হল থেকে বহিষ্কার
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলার অভিযোগ
  • ১২ আগস্ট ২০২৬
আওয়ামী লীগের ৬ নেতাকর্মী কারাগারে
  • ১১ আগস্ট ২০২৬
তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্যেও আমন্ত্রণ জানিয়েছে ভার…
  • ১১ আগস্ট ২০২৬