সায়েন্সল্যাবে ভবন ধসে নিহত ৩, আহত ১৪

০৫ মার্চ ২০২৩, ০১:১৪ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:২৬ AM
সায়েন্সল্যাবে ভবন ধসে নিহত ৩

সায়েন্সল্যাবে ভবন ধসে নিহত ৩ © সংগৃহীত

রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে একটি বাণিজ্যিক ভবনে বিস্ফোরণের ঘটনায় তিনজন নিহত হয়েছেন বলে জানা গেছে। নিহতরা হলেন- শফিকুজ্জামান, আব্দুল মান্নান, তুষার। আহত অন্তত হয়েছেন ১৪ জন। আহতদের মধ্যে নুর নবী (২৩), আকবর আলী (৫২) আশরাফুজামান (৩৬) আশা (২৫) হাবিবুর রহমান(৩২) জহুর আলীকে (৫২) শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের ভর্তি করা হয়েছে। 

রবিবার (৫ মার্চ) সকাল ১০টা ৫০ মিনিটে প্রিয়াঙ্গন শপিং মলের পাশের ভবনে এ ঘটনা ঘটে।

এ তথ্য নিশ্চিত করে পুলিশের যুগ্ম কমিশনার খন্দকার মহিদ জানান, রাজধানীর কয়েকটি হাসপাতালে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। বহুতল ভবনটি খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঝুঁকি নিয়ে কাজ করছেন। এখানে ফায়ার সার্ভিস ছাড়াও পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট কাজ করছে।

ইনিস্টিউটের সম্বনায়ক ডা: সামন্ত লাল সেন জানিয়েছেন, আমাদের এখানে ৬ জন চিকিৎসাধীন রয়েছেন, তাদের কয়েক জনের ইনহেশন বার্ণ রয়েছে, এছাড়াও কয়েক জনের ২০ থেকে ৪০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের জরুরী বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। 

এছাড়া ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, জাকির হোসেন জুয়েল (৩৫), মেহেদী হাসান (২৫), তাজ উদ্দিন (৩০), কবির হোসেন (৩০), রাবেয়া খাতুন (২৫), নুর নবী (২৪), অজ্ঞাত (৪০), কামাল হোসেন (৪০)। আহতরা পথচারী ও দোকান কর্মচারী। 

জানা গেছে, বিস্ফোরণের কয়েক মিনিটের মাথায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে তাদের সঙ্গে পলাশী, ধানমন্ডি টহল এবং সিদ্দিকবাজার ফায়ার স্টেশনসহ মোট চারটি ইউনিট চেষ্টা চালিয়ে কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। ধসে পড়া ভবনে উদ্ধার কাজ পরিচালনা করছে ফায়ার সার্ভিস।

প্রত্যক্ষদর্শীরা জানান,  শিরিন ম্যানশন নামের ভবনটিতে দুর্ঘটনার সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এর কিছুক্ষণের মধ্যে পুরো এলাকায় গ্যাসের তীব্র গন্ধ ভেসে আসে। বিস্ফোরণে দেয়ালের ইট ও কাঁচ ছিটকে সড়কে পড়ে। এতে করে ফুটপাতে থাকা পথচারী ও সিএনজিচালকসহ কয়েকজন আহত হয়েছেন।

ঢাবিতে ফের সমকামিতার অভিযোগ, দুই ছাত্রকে হল থেকে বহিষ্কার
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলার অভিযোগ
  • ১২ আগস্ট ২০২৬
আওয়ামী লীগের ৬ নেতাকর্মী কারাগারে
  • ১১ আগস্ট ২০২৬
তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্যেও আমন্ত্রণ জানিয়েছে ভার…
  • ১১ আগস্ট ২০২৬
ফ্যাসিস্টরা যত দেরিতে ক্ষমা চাইবে, রাজনীতিতে তাদের ফিরে আসা…
  • ১১ আগস্ট ২০২৬
অপহরণের পর ৮ম শ্রেণির ছাত্রী উদ্ধার, অভিযুক্ত গ্রেপ্তার
  • ১১ আগস্ট ২০২৬