কাল ঢাবি-বুয়েটসহ রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না

০১ মার্চ ২০২৩, ১২:৫৮ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১২:৪৬ PM
ঢাবি-বুয়েটসহ রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না

ঢাবি-বুয়েটসহ রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না © সংগৃহীত

আগামীকাল বৃহস্পতিবার (২ মার্চ) রাজধানীর বেশকিছু এলাকায় পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বুধবার (১ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সম্মানিত গ্রাহকবৃন্দসহ সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গ্যাস পাইপলাইনের জরুরি টাই-ইন কাজের জন্য আগামী ২ মার্চ, ২০২৩ তারিখ রোজ বৃহস্পতিবার দুপুর ২ ঘটিকা হতে রাত ১০ ঘটিকা পর্যন্ত মোট ৮ ঘণ্টা মিন্টু রোড, ইস্কাটন, পরীবাগ, হাবিবুল্লাহ সড়ক, পিজি হাসপাতাল, বারডেম, ঢাকা ক্লাব, হলি ফ্যামিলি, কাওরান বাজার, পুরাতন এলিফ্যান্ট রোড, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েট এলাকায় সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।’

আরও পড়ুন: নতুন পদ্ধতিতে আজ থেকে ট্রেনের টিকিট কাটাবেন যেভাবে

এছাড়াও এই সময়ে আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

ট্যাগ: জাতীয়
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
ট্রাম্পের যুদ্ধবিরতির দাবি ফের নাকচ ইরানের
  • ০১ এপ্রিল ২০২৬
ফেনীতে দুই বেসরকারি হাসপাতাল বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য ব…
  • ০১ এপ্রিল ২০২৬
তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
  • ০১ এপ্রিল ২০২৬
রুয়েটে ‎ক্যান্টিনে বসা নিয়ে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ
  • ০১ এপ্রিল ২০২৬
অতিরিক্ত দামে তেল বিক্রি, জানতে চাইলে ছাত্রদলের দুই নেতাকে …
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence