দুই মাসের ব্যবধানে তৃতীয়বারের মতো বাড়ল বিদ্যুতের দাম

২৮ ফেব্রুয়ারি ২০২৩, ১১:২৬ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১২:৪৬ PM
দুই মাসের ব্যবধানে তৃতীয়বারের মতো বাড়ল বিদ্যুতের দাম

দুই মাসের ব্যবধানে তৃতীয়বারের মতো বাড়ল বিদ্যুতের দাম © ফাইল ছবি

দুই মাসের ব্যবধানে গ্রাহক পর্যায়ে তৃতীয়বারের মতো বাড়ানো হলো বিদ্যুতের দাম। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে গ্রাহক পর্যায়ে ৫ শতাংস দাম বৃদ্ধি করা হয়েছে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রণালয়। বিদ্যুৎ বিভাগের সচিব হাবিবুর রহমান কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রজ্ঞাপন অনুযায়ী, বিদ্যুতের নতুন দাম আগামীকাল বুধবার (১ মার্চ) থেকেই তা কার্যকর হবে।

গত দুইবারের মতো এবারও বিদ্যুতের দাম ৫ শতাংশ বাড়ানো হয়েছে। এর আগে গত জানুয়ারিতে দুই দফায় বাড়ানো হয় বিদ্যুতের দাম। এটি জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুই ভাগে কার্যকর হয়েছে। সর্বশেষ ৩০ জানুয়ারি ও ১২ জানুয়ারি প্রজ্ঞাপনে গ্রাহক পর্যায়ে ৫ শতাংশ করে বাড়ানো হয় বিদ্যুতের দাম।

আরও পড়ুন: বুয়েট ক্যাম্পাসে উৎপাদন হবে বছরে ৪৩৮০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ

এবারও বিদ্যুৎ ও জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে (বিইআরসি) পাশ কাটিয়ে নির্বাহী আদেশে বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন করে দাম বাড়ানো হলে গত ১৪ বছরে এ নিয়ে ১৩তম বারের মতো গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়াল সরকার।

আগে গণশুনানির মাধ্যমে বিদ্যুতের দাম নির্ধারণ করত এ খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আইন সংশোধন করে এ ক্ষমতা হাতে নিয়েছে সরকার। এরপর থেকে নির্বাহী আদেশে দাম বাড়াচ্ছে বিদ্যুৎ বিভাগ।

ইরান যুদ্ধ: এর আগে আরও যেসব হুমকি দিয়েছেন ট্রাম্প
  • ০৭ এপ্রিল ২০২৬
আম পাড়তে গিয়ে পা ছিটকে পায়ুপথে রড় ঢুকে শিশুর মৃত্যু
  • ০৭ এপ্রিল ২০২৬
জমিজমা নিয়ে ডাকা সালিস বৈঠকে সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ৩০
  • ০৭ এপ্রিল ২০২৬
আমদানির চালান যাচাইয়ে আর কাগজপত্রের ঝামেলা থাকছে না
  • ০৭ এপ্রিল ২০২৬
‘এমপিওভুক্ত শিক্ষকদের বদলি এনটিআরসিএর মাধ্যমে হবে’
  • ০৭ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ আসনে ভোটকে ঘিরে নিরাপত্তার চাদরে দুই উপজেলা
  • ০৭ এপ্রিল ২০২৬
close