জাস্টিন ট্রুডোকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

২৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:২৫ AM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১২:৪৭ PM
জাস্টিন ট্রুডোকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

জাস্টিন ট্রুডোকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ © ফাইল ছবি

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে চলতি বছরের সেপ্টেম্বরে বাংলাদেশে দ্বিপাক্ষিক সফরে আসার আমন্ত্রণ জানানো হয়েছে। 

সোমবার (২৭ ফেব্রুয়ারি) এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কানাডার ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বিষয়ক মন্ত্রী হারজিত এস সজ্জনের সঙ্গে বৈঠক শেষে যৌথ প্রেস ব্রিফিং-কালে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। 

পররাষ্ট্রমন্ত্রী জানান, আমরা তাকে (ট্রুডো) আমন্ত্রণ জানিয়েছি। তিনি জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে সেপ্টেম্বরে ভারত সফর করবেন। যদি তিনি সেই সময় এখানে আসতে সক্ষম হন তবে তা খুবই ভাল হবে।

বাংলাদেশে গণ-মানুষের মধ্যে ট্রুডোর ব্যাপক জনপ্রিয়তার কথা উল্লেখ করে মোমেন বলেন, কানাডার প্রধানমন্ত্রী ছোটবেলায় বাংলাদেশ সফর করেছিলেন।  বাংলাদেশে তার নাম জনপ্রিয়। 

আমন্ত্রণ সম্পর্কে, হারজিত এস সজ্জন বলেন, তিনি ব্যক্তিগতভাবে তার প্রধানমন্ত্রীকে ঢাকার আমন্ত্রণ পৌঁছে দিবো; এ বিষয়টি আমি জানি যে, তিনি (ট্রুডো) বিষয়টি মনে রেখেছেন। তিনি তার বাবার সাথে বাংলাদেশে ভ্রমণ করার কথা সবসময় স্মরণ করেন। আমি জানি তাই, সুযোগ এলে তিনি এখানে সত্যিই আসতে চাইবেন। 

২০২১ সালের মার্চ মাসে, ট্রুডো শৈশবে তার প্রথম বাংলাদেশ সফরের কথা স্মরণ করে জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতা লাভের ৫০তম বার্ষিকী উপলক্ষে একটি ভিডিও বার্তা পাঠিয়েছিলেন। ভিডিও বার্তায় কানাডার প্রধানমন্ত্রী বলেছিলেন, আমার বাবা এবং শেখ মুজিবুর রহমানের মধ্যে একটি দৃঢ় সম্পর্ক গড়ে ওঠছিল যা স্বাধীন বাংলাদেশের প্রতি কানাডার সমর্থনদানের মাধ্যমে সূচিত হয়েছিল।

ট্রুডো ১৯৮৩ সালে ছোটবেলায় তার বাবা কানাডার প্রধানমন্ত্রী পিয়ের ট্রুডোর সাথে বাংলাদেশ সফর করেছিলেন।

জামায়াতসহ ১১ দলের নারী এমপি প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেবেন…
  • ২০ এপ্রিল ২০২৬
রিজার্ভ ট্যাংক পরিষ্কার করতে নেমে শ্রমিকের মৃত্যু
  • ২০ এপ্রিল ২০২৬
পরবর্তী এসএসসি পরীক্ষা ‘ডিসেম্বরে’
  • ২০ এপ্রিল ২০২৬
দেশে এভিয়েশন পেশার ভবিষ্যৎ নিয়ে ইউএপি ও এভিয়ানোমিক্সের যৌথ …
  • ২০ এপ্রিল ২০২৬
ফেসবুকে তিনবার আলহামদুলিল্লাহ লিখলেন বিএনপি নেত্রী—একবার এম…
  • ২০ এপ্রিল ২০২৬
ক্ল্যারেন্ডন স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ অক্সফোর্ড ইউনিভার…
  • ২০ এপ্রিল ২০২৬