প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশনে দুই সন্তানের জননী

২৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:২০ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১২:৫২ PM
বিয়ের দাবিতে অনশনে দুই সন্তানের জননী

বিয়ের দাবিতে অনশনে দুই সন্তানের জননী © সংগৃহীত

মাগুরায় প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশনে বসেছেন দুই সন্তানের জননী। শনিবার (২৫ ফেব্রুয়ারি) থেকে শ্রীপুর উপজেলার কমলাপুর গ্রামের তোফাজ্জল হোসেন ওরফে শহর আলীর বাড়িতে অবস্থান করছেন তিনি।

তোফাজ্জেল হোসেন ওই গ্রামের জোবান বিশ্বাসের ছেলে এবং একটি ওষুধ কোম্পানিতে চাকরী করেন।

অনশনে বসা ওই নারী জানান, প্রায় চার বছর ধরে তোফাজ্জল হোসেনের সঙ্গে তার সম্পর্ক রয়েছে। বিয়ের প্রলোভনে একাধিকবার আমাদের শারীরিক সম্পর্ক হয়। এ অনৈতিক সম্পর্কের কথা জেনে পূর্বের স্বামী আমাকে তালাক দেয়। এখন সেও গা ঢাকা দিয়েছে। তাই আমি বিয়ের দাবিতে অনশন করছি।

আরও পড়ুন: অভিযোগ তুলে নিতে হুমকি দিচ্ছেন ঢাবির সেই ছাত্রলীগ নেতা

তিনি অভিযোগ করেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান আইয়ুব হোসেন খান ছেলের পক্ষ নিয়ে আমাকে এক লাখ টাকার বিনিময়ে চলে যেতে বলেছেন। কিন্তু তোফাজ্জল আমাকে বিয়ে না করলে আত্মহত্যা করব।

বাড়িতে ওই নারীর অনশনে বসার পর থেকে তোফাজ্জেল হোসেন গা ঢাকা দিয়েছেন। তাকে মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। 

স্থানীয় ওয়ার্ড সদস্য (মেম্বার) আবুল কাশেম জানান, রবিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার মধ্যে ছেলের সঙ্গে ওই নারীর বিবাহ দেওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত বিয়ে হয়নি। চেয়ারম্যান বিষয়টি এড়িয়ে যাচ্ছেন।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাব্বারুল ইসলাম জানান, এখন পর্যন্ত কোনও লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence