রাজধানীর কড়াইল বস্তিতে আগুন

২৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:১৭ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১২:৫২ PM
কড়াইল বস্তিতে আগুন

কড়াইল বস্তিতে আগুন © সংগৃহীত

রাজধানীর কড়াইল বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রনে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ শুরু করেছে।

রোববার (২৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেল কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন। তিনি বলেন, বিকেল সাড়ে ৪টায় কড়াইল বস্তিতে আগুন লাগার খবর পাই। আগুন নিয়ন্ত্রণে আমাদের ১০টি ইউনিট কাজ করছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সিলেট ওসমানী বিমানবন্দরে আগুন
  • ০৬ এপ্রিল ২০২৬
ওরশ থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত …
  • ০৬ এপ্রিল ২০২৬
ঝুঁকিপূর্ণভাবে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
  • ০৬ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬