প্রধান শিক্ষকের পাইপের আঘাতে হাসপাতালে ছাত্র

২২ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৩৫ AM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ০১:০১ PM
মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স © সংগৃহীত

প্রধান শিক্ষকের পাইপের আঘাতে রক্তাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে শোন্দহ মাধ্যমিক বিদ্যালয়ের সাব্বির নামের নবম শ্রেণির এক শিক্ষার্থী। ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ার মিরপুর উপজেলার শোন্দহ মাধ্যমিক বিদ্যালয়ে।

সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকেল তিনটায় উপজেলার ছাতিয়ান ইউনিয়নের শোন্দহ মাধ্যমিক বিদ্যালয়ে এঘটনা ঘটে। অভিযুক্ত প্রধান শিক্ষকের নাম আবদুর রশীদ চৌধুরী।

ভুক্তভোগী সাব্বির উপজেলার ছাতিয়ান ইউনিয়নের ছোন্দহ গ্রামের আব্দুল মান্নানের ছেলে ও শোন্দহ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

বিদ্যালয় সূত্রে জানা যায়, ঘটনার দিন বিদ্যালয়ে বন্ধু নাঈমের সাথে ঘুরছিলো সাব্বির। এসময় নাঈম নবম শ্রেণির এক ছাত্রীকে ভাবী বলে সম্বোধন করেন। এতে ক্ষুদ্ধ হয়ে ওই নারী শিক্ষার্থী প্রধান শিক্ষকের কাছে মৌখিক অভিযোগ করেন। ভয়ে নাঈম বিদ্যালয় ছেড়ে চলে যান।

আরও পড়ুন: বিনামূল্যে পড়ুন থাইল্যান্ডের সিরিন্দহর্ন বিশ্ববিদ্যালয়ে।

কিন্তু প্রধান শিক্ষক সাব্বিরকে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন। নিজের সম্পৃক্ততার কথা অস্বীকার করলে একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে প্রধান শিক্ষক লোহার পাইপ দিয়ে সাব্বিরের কানে আঘাত করেন। সাথে সাথেই মাটিতে পড়ে যায় সাব্বির। পরে তাকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সে।

সাব্বিরের মা সাবিনা খাতুন বলেন, অমানবিকভাবে আমার ছেলেকে মারধর করা হয়েছে। আমরা গরিব মানুষ বিচার কার কাছে চাইবো? আমি প্রধান শিক্ষকের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।

মিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদীন বলেন, বিষয়টি আমি শুনেছি। আসলেই এটা দুঃখজনক ঘটনা। অভিযোগ পেলেই তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

তবে এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রশিদ চৌধুরীর সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

নিয়োগে অনিয়ম, এলপিআরে থাকা ঢাবির সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক বা…
  • ২৩ জুন ২০২৬
৪ বছরের অনার্স চার বছরেই শেষ করতে হবে: শিক্ষামন্ত্রী
  • ২৩ জুন ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ওয়ালটন, আবেদন ২৭ জুন পর্যন্ত
  • ২৩ জুন ২০২৬
৭ ঘণ্টার ব্যবধানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই কর্মকর্তার মৃ…
  • ২৩ জুন ২০২৬
অবৈধ ২ স্যালাইন কারখানাকে ৪৫ হাজার টাকা জরিমানা, একটি সিলগা…
  • ২৩ জুন ২০২৬
সরকারের সদিচ্ছা থাকা সত্ত্বেও সরকারি চাকরিজীবীদের বদলানো যা…
  • ২৩ জুন ২০২৬