ঢাবি ছাত্রীদের কান-মুখ খোলা রাখার বিজ্ঞপ্তির বৈধতা নিয়ে রিট

১৯ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৫০ AM , আপডেট: ২৫ আগস্ট ২০২৫, ০৫:১১ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রীদের কান ও মুখ দৃশ্যমান রাখতে বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট হয়েছে। তিন শিক্ষার্থীর পক্ষে আইনজীবী মো. ফয়জুল্লাহ ফয়েজ রোববার (১৯ ফেব্রুয়ারি) আদালতে জমা দেন রিটটি।

রিটের ওপর বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চে আগামী সপ্তাহে শুনানি হতে পারে। বিজ্ঞপ্তিতে পরীক্ষার্থীর পরিচয় শনাক্তে পরীক্ষা ও প্রেজেন্টেশন চলাকালে কান ও মুখ খোলা রাখতে বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ।

আইনজীবী মো. ফয়জুল্লাহ ফয়েজ বলেন, গত বছরের ১১ ডিসেম্বরের প্রত্যেক ছাত্রীর কান ও মুখমণ্ডল খোলা রাখতে বিজ্ঞপ্তিটি কেন অসাংবিধানিক হবে না, এ মর্মে রুল চাওয়া হয়েছে। বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত চাওয়া হয়েছে রিটে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার ও বাংলা বিভাগের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে এতে। আগামী সপ্তাহে রিটের ওপর শুনানি হবে বলে জানান তিনি।

বেপরোয়া ছাত্রশিবিরকে মুখে ও হাতে লাগাম লাগানোর পরামর্শ দিচ্…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলকে ‘কুত্তার মতো পিটিয়ে’ রাজশাহী ছাড়া করার হুমকি মহান…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
‘কুকুরের মত হিংস্রদের কীভাবে শিক্ষা দিতে হয়, ছাত্রদল বারবার…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সদর দপ্তরে হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্র…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চবির শাটলট্রেন সংস্কারে ১৫ উদ্যোগ নিল বাংলাদেশ রেলওয়ে
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
মে ২০২৭ থেকেই চট্টগ্রামে স্থায়ী ক্যাম্পাসে ক্লাস নেবে মেরিট…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬