টুইটারের ভেরিফায়েড অ্যাকাউন্টটি শেখ হাসিনার নয়

১৭ ফেব্রুয়ারি ২০২৩, ১১:০৯ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:২৪ PM
টুইটারের ভেরিফায়েড অ্যাকাউন্টটি শেখ হাসিনার নয়

টুইটারের ভেরিফায়েড অ্যাকাউন্টটি শেখ হাসিনার নয় © সংগৃহীত

মাইক্রো ব্লগিং সাইট টুইটারে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে একটি ভেরিফায়েড অ্যাকাউন্ট থাকলেও, সেটি তার নয় বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং। এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার এ কথা নিশ্চিত করেছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।

প্রধানমন্ত্রীর সহকারি প্রেস সচিব এম এম ইমরুল কায়েসের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘লক্ষ্য করা যাচ্ছে যে, টুইটার অ্যাকাউন্টটিকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অফিশিয়াল অ্যাকাউন্ট বলে প্রচার করা হচ্ছে। কিন্তু বিষয়টি একেবারেই ঠিক নয়।''

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেসবুক, টুইটার কিংবা অন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো অ্যাকাউন্ট নেই বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে বিভ্রান্ত না হয়ে সবাইকে সচেতন থাকার জন্য অনুরোধ জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।

আরও পড়ুন: টুইটার কেনার অর্থ দিয়ে দেশে কি কি করা যেত

শেখ হাসিনার নামে ভ্যারিফায়েড অ্যাকাউন্টটি কে বা কারা পরিচালনা করছে তা এখনও জানা যায়নি। দেখা গেছে, অ্যাকাউন্ট ২০২১ সালের জানুয়ারিতে খোলা হলেও এখন পর্যন্ত কোনো টুইট করা হয়নি।

প্রতিবেদন তৈরির সময় পর্যন্ত অ্যাকাউন্টটিকে ফলো করছিলেন ২২ জন ব্যবহারকারী। আর অ্যাকাউন্টটি থেকে ফলো করা হচ্ছিলো ১৩৯ জন টুইটার ব্যবহারকারীকে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সূত্র জানিয়েছে, টুইটার অ্যাকাউন্টটির বিষয়ে কী করণীয় তা আগামী রবিবার ঠিক করা হবে। [সূত্র: ডয়চে ভেলে বাংলা]

কূটনীতিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী
  • ২১ মার্চ ২০২৬
কম দামে পাঞ্জাবি বিক্রি করায় নবীন ফ্যাশন ‘বন্ধ করে দিলেন’ অ…
  • ২১ মার্চ ২০২৬
ঈদের বন্ধে সোহরাওয়ার্দী মেডিকেলে চুরির চেষ্টা, ধরতে গিয়ে আন…
  • ২১ মার্চ ২০২৬
পরিবার, মন্ত্রী-এমপিদের নিয়ে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্…
  • ২১ মার্চ ২০২৬
রাজারবাগে ঈদের নামাজ আদায় করলেন আইজিপি
  • ২১ মার্চ ২০২৬
মিরসরাইয়ে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence