ভালোবাসা দিবসে স্কুলছাত্রীকে ফুল দিতে গিয়ে গণপিটুনি খেলেন যুবক

১৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:৪৩ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:২৬ PM
 স্কুলছাত্রীকে ফুল দিতে গিয়ে গণপিটুনি খেলেন যুবক

স্কুলছাত্রীকে ফুল দিতে গিয়ে গণপিটুনি খেলেন যুবক © সংগৃহীত

ভালোবাসা দিবসে এক স্কুলছাত্রীকে ফুল দিতে গিয়ে গণপিটুনির শিকার হয়েছেন এক যুবক। যুবকের নাম হাসান (২২)। তিনি উপজেলার দীঘাপতিয়া ইউনিয়নের করোটা সীমান্ত এলাকার আ. মান্নানের ছেলে।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টার দিকে নাটোর সদর উপজেলায় এ ঘটনা ঘটে। 

দীঘাপতিয়া ইউনিয়নের স্থানীয় ইউপি মেম্বার শাহ আলম জানান, দীর্ঘদিন থেকেই ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন হাসান। মঙ্গলবার সকালে ওই ছাত্রী স্কুলে প্রবেশ করছিল। এসময় স্কুল গেটের বাইরে তাকে ফুল দিতে যান ওই যুবক। এসময় ওই ছাত্রী ফুল নিতে না চাইলে জোর করতে থাকেন হাসান। 

আরও পড়ুন: ইবির হলে ছাত্রীকে বিবস্ত্র করে রাতভর নির্যাতন ছাত্রলীগের, ভিডিও ধারণ

ওই ছাত্রী বিদ্যালয়ে গিয়ে শিক্ষকদের বিষয়টি জানায়। স্থানীয়দের সহযোগিতায় হাসানকে আটক করে গণপিটুনি দেওয়া হয়। 

পরে অভিভাবককে ডেকে ওই যুবককে তাদের কাছে সোপর্দ করা হয় বলে জানান ইউপি মেম্বার।

হজের দায়িত্ব শেষে মাটিতেই শুয়ে পড়লেন ক্লান্ত নিরাপত্তাকর্মী…
  • ২৮ মে ২০২৬
মার্কিন হামলায় আইআরজিসি নৌবাহিনীর নতুন প্রধান নিহত?
  • ২৮ মে ২০২৬
কানাডার শীর্ষ বিশ্ববিদ্যালয়ে ফুল-ফান্ডিং যেভাবে পাবেন
  • ২৮ মে ২০২৬
বাস-মটরসাইকেল মুখোমুখি, শিশু-অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৫, কয়…
  • ২৮ মে ২০২৬
ঈদের দিন চলে গেলেন সাতবারের আওয়ামী লীগ এমপি
  • ২৮ মে ২০২৬
দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর রোল মডেল হবে নোবিপ্রবি
  • ২৮ মে ২০২৬