দেশ ও জাতি গঠনে ক্যাডেটদের অবদান অনেক: সেনাপ্রধান

১০ ফেব্রুয়ারি ২০২৩, ১০:০৬ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৩০ PM
কুমিল্লা ক্যাডেট কলেজের প্রাক্তন ছাত্রদের সপ্তম পুনর্মিলনী অনুষ্ঠানে সেনাপ্রধান

কুমিল্লা ক্যাডেট কলেজের প্রাক্তন ছাত্রদের সপ্তম পুনর্মিলনী অনুষ্ঠানে সেনাপ্রধান © সংগৃহীত

সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, দেশ ও জাতি গঠনে ক্যাডেটদের অবদান অনেক। ক্যাডেটরা দেশ ও জাতির উন্নয়নে নিজ নিজ অবস্থান থেকে বিশেষ অবদান রাখছেন। বর্তমান ও প্রাক্তন ক্যাডেটদের দেশ ও জাতির কল্যাণে ভূমিকা পালন অব্যাহত রাখতে হবে। আজ শুক্রবার সকালে কুমিল্লা ক্যাডেট কলেজের প্রাক্তন ছাত্রদের সপ্তম পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেনাপ্রধান এসব কথা বলেন।

সেনাপ্রধান বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। সেনাবাহিনীর আধুনিকায়নে উল্লেখযোগ্য অগ্রগতিও হয়েছে।

তিনি আরও বলেন, ক্যাডেট কলেজের উন্নয়ন ও আধুনিকায়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান অনস্বীকার্য।

সেনাপ্রধান আজ সকাল ১০টায় কুমিল্লা ক্যাডেট কলেজ প্রাঙ্গণে পৌঁছালে প্রাক্তন ও বর্তমান ক্যাডেটদের নিয়ে গঠিত একটি দল মনোজ্ঞ কুচকাওয়াজের মাধ্যমে তাঁকে অভিবাদন জানায়। এরপর সেনাপ্রধান কুমিল্লা ক্যাডেট কলেজের ক্যাডেটদের জন্য নবনির্মিত মেঘনা, গোমতী, তিতাস নামের তিনটি হল উদ্বোধন করেন। তিনি বীর মুক্তিযোদ্ধা ও ভাষাসৈনিকদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মো. নজরুল ইসলাম, বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার-ইন-চিফ মেজর জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন, ৩৩ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার কুমিল্লা এরিয়া মেজর জেনারেল মো. মাইনুর রহমান, কুমিল্লা ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্নেল রিয়াজ আহমেদ চৌধুরী, অ্যাসোসিয়েশন অব কুমিল্লা ওল্ড ক্যাডেট সোসাইটির সভাপতি শাহজাহান কামাল প্রমুখ।

পুনর্মিলনীতে আসা প্রাক্তন ছাত্রদের সঙ্গে মতবিনিময় ছাড়াও এ উপলক্ষে আয়োজিত মধ্যাহ্নভোজ, বৃক্ষরোপণ ও দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সেনাপ্রধান।

‘সপ্তসুর বাজুক প্রাণে—এসো মিলি প্রিয় প্রাঙ্গণে’ এই স্লোগান নিয়ে প্রাক্তন ক্যাডেটদের উদ্যোগে ৯ ফেব্রুয়ারি তিন দিনব্যাপী অনুষ্ঠান শুরু হয়। শেষ হবে আগামীকাল শনিবার। প্রতিদিনই রয়েছে সাংস্কৃতিক আয়োজন।

এইচএসসি উত্তীর্ণদের ছাত্রদলের অভিনন্দন, অকৃতকার্যদের প্রতি …
  • ৩১ অক্টোবর ২০২৬
এইচএসসিতে ১৯ শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই পাস করেননি
  • ৩১ অক্টোবর ২০২৬
থ্যালাসেমিয়া প্রতিরোধ ও চিকিৎসায় চিকিৎসকদের দক্ষ করতে দেশব…
  • ৩১ অক্টোবর ২০২৬
ট্রেইনি অফিসার নিয়োগ দেবে ইস্টার্ন ব্যাংক, আবেদন ৭ নভেম্বর …
  • ৩১ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী
  • ৩১ অক্টোবর ২০২৬
এইচএসসিতে ফেল, না ফেরার দেশে আরও দুই শিক্ষার্থী
  • ৩১ অক্টোবর ২০২৬