অনির্বাচিত সরকার কখনই ফিরে আসবে না: প্রধানমন্ত্রী

১০ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৪১ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৩০ PM
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা © ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে অনির্বাচিত সরকার কখনোই ফিরবে না। যারা নৈরাজ্য সৃষ্টি করে এমন সরকার আনতে চাচ্ছে তাদের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকতে হবে। যারা অনির্বাচিত সরকারের স্বপ্ন যারা দেখছেন, সেই দুঃস্বপ্ন থেকে বেরিয়ে আসবেন দয়া করে। এটা আর জীবনে হবে না।’

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) একাদশ জাতীয় সংসদের ২১তম অধিবেশনের সমাপনী ভাষণে একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন,‘যারা অনির্বাচিত সরকারের স্বপ্ন দেখছেন তাদের বলবো- ক্ষমতায় যাওয়ার খায়েশ থাকলে রাজনীতিতে নামুন, ভোটারদের কাছে যান- জনগণ যাকে ভোট দেবে তারা ক্ষমতায় যাবে। এখানে আওয়ামী লীগ কোনদিন হস্তক্ষেপ করবে না, করেও না। নির্বাচিত গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আছে বলেই দেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে, এটাই হলো বাস্তবতা।’

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ সময় অধিবেশনে সভাপতিত্ব করছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও সমাপনী বক্তব্য রাখেন বিরোধী দলের উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

প্রধানমন্ত্রী বলেন, কোন কোন দল আন্দোলন করছে, নির্বিঘ্নে সারাদেশে সভা-সমাবেশসহ সব রাজনৈতিক কর্মসূচি পালন করছে। আমরা কোথাও বাধা দিচ্ছি না। কিন্তু আমরা বিরোধী দলে থাকতে তারা আমাদের একটি মিছিল-সমাবেশও করতে দেয়নি, বোমা মেরেছে, গ্রেনেড মেরেছে, অকথ্য নির্যাতন করেছে। কিন্তু আমাদের মাঝে গণতান্ত্রিক সহনশীলতা আছে এবং আমরা সেটা দেখাচ্ছি। তবে ভবিষ্যতে আর কেউ কোন ক্ষতি করতে পারবে না।

মানবিক ডাক্তারের হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতার ৪ সহযোগী …
  • ১৩ এপ্রিল ২০২৬
চমক রেখে শ্রীলঙ্কার বিপক্ষে দল ঘোষণা বাংলাদেশের
  • ১৩ এপ্রিল ২০২৬
মোহাম্মদপুরে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যার সিসিটিভি ফুটেজ ভাইর…
  • ১৩ এপ্রিল ২০২৬
কিশোরীর বাল্যবিবাহের অনুষ্ঠান বন্ধ করল প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: দুই শতাধিক যাত্রী নিখোঁ…
  • ১৩ এপ্রিল ২০২৬
রাজধানীতে ৫০ লাখ টাকার জাল নোটসহ ৩ কারবারি গ্রেফতার
  • ১৩ এপ্রিল ২০২৬