ঢাকায় বিক্ষোভ মিছিল করার অনুমতি চাইল জামায়াত

০৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৪১ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৩০ PM
জামায়াতে ইসলামীর ছয় সদস্যের একটি প্রতিনিধি দল ডিএমপি কমিশনারের কার্যালয়ে গিয়ে কর্মসূচির অনুমতি চেয়ে আবেদন জমা দেয়

জামায়াতে ইসলামীর ছয় সদস্যের একটি প্রতিনিধি দল ডিএমপি কমিশনারের কার্যালয়ে গিয়ে কর্মসূচির অনুমতি চেয়ে আবেদন জমা দেয় © সংগৃহীত

রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল করতে ঢাকা মহানগর পুলিশ কমিশনারের (ডিএমপি) কাছে অনুমতি চেয়েছে জামায়াতে ইসলামী। আগামী শনিবার (১১ ফেব্রুয়ারি) দলটি বায়তুল মোকাররমের উত্তর ফটক থেকে মগবাজার পর্যন্ত মিছিল করতে চায়। ওই দিন বেলা তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত মিছিলের জন্য সময় চেয়ে আবেদন করেছে জামায়াত।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকালে জামায়াতে ইসলামীর ছয় সদস্যের একটি প্রতিনিধিদল ডিএমপি কমিশনারের কার্যালয়ে গিয়ে এ আবেদন জমা দেয়। আবেদনে বলা হয়, পাঠ্যপুস্তকে বিভিন্ন অনৈসলামিক বিষয় সংযোজন করা, মুসলিম শাসকদের দস্যু হিসেবে প্রতিপন্ন করা, ইসলামের মৌলিক বিষয়কে হেয় করা এবং বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল হবে।

আবেদনপত্র জমা দিয়ে জামায়াতের প্রতিনিধিদলের নেতা আইনজীবী মাঈনুদ্দিন ডিএমপি কমিশনারের কার্যালয়ের সামনে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, ‘পুলিশ কমিশনারের কার্যালয় থেকে আবেদনপত্র গ্রহণ করে একটি অনুলিপি আমাদের দেওয়া হয়েছে। তারা বলেছে, আগামী শনিবার এ বিষয়ে আমাদের জানানো হবে।’

জামায়াতের প্রতিনিধিদলে আরও ছিলেন শাহজাদা শাকিল উদ্দিন, তরিকুল ইসলাম, আবদুল খালেক, ইসমাঈল হোসেন, কাজী জয়নাল আবেদীন ও গিয়াস উদ্দিন খান। সবাই জামায়াতের আইনজীবী থানার সদস্য বলে দলীয় সূত্রে জানা গেছে।

সড়ক অবরোধ, ছাত্র-শিক্ষক অনশনসহ কয়েকদিনে যেসব ঘটনা ঘটলো বরিশ…
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপির সদস্য হলেন ইবির বৈছাআ'র আহবায়ক সুইট
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপিতে যে পদ পেলেন জুনায়েদ-রাফে সালমানরা
  • ২০ এপ্রিল ২০২৬
শেকৃবিতে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের কমিটি ঘোষণা
  • ২০ এপ্রিল ২০২৬
‘সুরভি স্কুল’ পরিদর্শন করলেন মার্কিন বিশেষ দূত, শিশু কল্যাণ…
  • ২০ এপ্রিল ২০২৬
‘সংসদের কেনাকাটায় হরিলুট’ সংবাদ আমলে নিয়ে গঠন হচ্ছে তদন্ত ক…
  • ২০ এপ্রিল ২০২৬