বিয়ের পীড়িতে লেখক ভট্টাচার্য

০৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৩৭ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৩০ PM
ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদকলেখক ভট্টাচার্য ও দীপা বিশ্বাসের আশীর্বাদ সম্পন্ন

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদকলেখক ভট্টাচার্য ও দীপা বিশ্বাসের আশীর্বাদ সম্পন্ন © সংগৃহীত

আগামী ২২ ফেব্রুয়ারি বিয়ের পীড়িতে বসতে যাচ্ছেন ছাত্রলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ইস্কাটনে তাঁর বাসায় দুই পরিবারের সকলের উপস্থিতিতে আশীর্বাদ সম্পন্ন হয়।

আশীর্বাদের বিষয়টি নিশ্চিত করেছেন ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশি। তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে আশীর্বাদের একটি ভিডিও পোস্ট করেন। এতে দেখা যায়, লেখক ভট্টাচার্যকে আশীর্বাদ করছে মেয়ে পক্ষ।

আরও পড়ুন: চবিতে ছাত্রলীগ নেতার হাতে নারী সাংবাদিক হেনস্তা

কনের পরিচয় জানতে চাইলে বেনজির হোসেন নিশি বলেন, কনের নাম দীপা বিশ্বাস। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত আছেন। 

বিয়ের দিনক্ষণ জানতে চাইলে বেনজির হোসেন নিশি বলেন, ‘আগামী ২২ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুরে লেখক ভট্টাচার্যের বিয়ে সম্পন্ন হবে। এর আগে ১৭ ফেব্রুয়ারি হবে গায়ে হলুদ। আগামী ১ মার্চ তাদের বিবাহোত্তর সংবর্ধনা হবে।

‘ফুটবলে সবই সম্ভব’, আত্মবিশ্বাসী বার্তা জামাল ভূঁইয়ার
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
এক বছর আগে শিবির থেকে বহিষ্কার হন আম্মার, প্রকাশ্যে তিন চিঠি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিএলআরআইয়ে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ১৫ দিনের মধ্যে তদন্ত প্র…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
৪৯ তম বিসিএস: প্রথম হয়ে গেজেট থেকে বাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নোবেলজয়ী ইয়োন ফসের ‘সুসানাহ্’ প্রথমবার বাংলাদেশে মঞ্চস্থ
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সফরে দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ সমুন্নত রাখা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬