বইমেলায় আদর্শকে স্টল দিতে সমস্যা কী, জানতে চান হাইকোর্ট

০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৫৫ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৩৩ PM
আদর্শ প্রকাশনী

আদর্শ প্রকাশনী © ফাইল ছবি

অমর একুশে বই মেলায় আদর্শ প্রকাশনীকে স্টল দিতে সমস্যা কি, তা জানতে চেয়েছেন হাইকোর্ট। বাংলা একাডেমির মহাপরিচালক ও সভাপতিকে এ প্রশ্নের জবাব দিতে বলা হয়েছে। বিকেল ৩টার মধ্যে বিচারপতি খসরুজ্জামান ও বিচারপতি ইকবাল কবীর লিটনের হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) এ প্রশ্নের জবাব জানাতে বলেছেন।

পরে এ বিষয়ে আদেশ দেবেন সর্বোচ্চ আদালত। তিনটি বই বাদ দিলে কেন স্টল দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। গত ২ ফেব্রুয়ারি আদর্শ প্রকাশনীর স্বত্বাধিকার মো. মাহবুবুর রহমান রিট দায়ের করেন। রিটে স্টল বরাদ্দ না দেয়া কেন অবৈধ ঘোষণা হবেনা, তা জানতে চেয়ে রুল জারির আবেদন করা হয়।

দ্রুত স্টল বরাদ্দ দিতে নির্দেশনাও চাওয়া হয়েছে। রিটে বলা হয়েছে, শুধু একটি বইয়ের জন্য পুরো প্রকাশনীর অংশগ্রহণ বন্ধ করে দেয়া হয়েছে। অথচ বইটি ব্যান্ড বা ব্ল্যাক লিস্টের নয়।

আরও বলা হয়েছে, এমন সিদ্ধান্তের বাংলা একাডেমি আইনে কোন বৈধতা নেই। একাডেমি থেকে যে নীতিমালা করা হয়, তারও ব্যত্যয় ঘটিয়েছে বাংলা একাডেমি। এমন সিদ্ধান্ত সংবিধানের বাক স্বাধীনতার বিরোধী।

ছাত্রদলের সন্ত্রাসের প্রতিবাদে রাজধানীতে ছাত্রশিবিরের বিক্ষ…
  • ২২ এপ্রিল ২০২৬
লিটনের সঙ্গে কথোপকথনের পর নতুন স্বপ্ন বুনছেন সাকলাইন
  • ২২ এপ্রিল ২০২৬
এক কেন্দ্রের কেন্দ্রসচিবসহ ১১ শিক্ষককে এসএসসির দায়িত্ব থেকে…
  • ২২ এপ্রিল ২০২৬
শাস্তির আওতায় আসছেন প্রায় ৩০০ প্রতিষ্ঠান প্রধান
  • ২২ এপ্রিল ২০২৬
মনিরা শারমিনের প্রার্থিতা স্থগিতের বিষয়টি সমাধান সম্ভব: আসি…
  • ২২ এপ্রিল ২০২৬
ইসিতে এনডিপির নিবন্ধন পেতে প্রধানমন্ত্রী বরাবর খোলাচিঠি এনড…
  • ২২ এপ্রিল ২০২৬