‘সেরাদের সেরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’

০৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৪৬ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৩৬ PM
অনুষ্ঠানে বক্তব্য রাখছেন একেএম এনামুল হক শামীম

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন একেএম এনামুল হক শামীম © সংগৃহীত

‘‘তোমাদের সৌভাগ্য তোমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মতো রাষ্ট্রপ্রধান পেয়েছো যিনি সততায় সেরা, মেধায় সেরা, যোগ্যতায় সেরা, দক্ষতায় সেরা। সেরাদের সেরা প্রধানমন্ত্রী হচ্ছেন জননেত্রী শেখ হাসিনা। কারণ, তিনি একমাত্র রাজনীতিবিদ, যিনি পরবর্তী নির্বাচন নয়, পরবর্তী প্রজন্ম নিয়ে ভাবেন। তিনি আগামী প্রজন্মের জন্য বিশ্বমানের উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করে চলছেন।’’

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর আইডিইবি হল রুমে শরীয়তপুর জেলা শিক্ষা ট্রাস্ট আয়োজিত কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এসব কথা বলেন।

তিনি বলেন, ‘‘শতভাগ শিক্ষার হার নিশ্চিত করতে সরকার ইতিমধ্যে নানা প্রকল্প বাস্তবায়ন করেছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নৈতিক শিক্ষা দিয়ে নতুন প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।’’

সংগঠনের সভাপতি অধ্যাপক নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, প্রফেসর হেদায়েতুল ইসলাম, সাবেক সচিব আনিস উদ্দিন মিয়া, বিএম ইউসুফ আলী প্রমূখ।

অনুষ্ঠানে ৬০ জন কৃতি শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।

সূত্র: বাসস

ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
close