মেট্রোরেলের সময়সূচিতে পরিবর্তন

০৯ জানুয়ারি ২০২৩, ০৬:০৭ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৪৬ PM
মেট্রোরেল

মেট্রোরেল © ফাইল ফটাে

বাংলাদেশের প্রথম মেট্রোরেল এমআরটি লাইন-৬ এর সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। আগামী ২৫ জানুয়ারি থেকে মেট্রোরেল চলবে সকাল সাড়ে ৮টা থেকে। ২৯ ডিসেম্বর বাণিজ্যিক যাত্রা শুরু হওয়ার পর থেকে ট্রেন চলতো সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।

সোমবার (৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর পুরাতন এলিফ্যান্ট রোডে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সভা কক্ষে নতুন সূচি প্রসঙ্গে কথা বলেন ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক।

এ সময় তিনি সময়সূচি ছাড়াও আরও একটি পরিবর্তনের কথা বলেছেন। সেটি হল, আগামী ২৫ জানুয়ারি থেকে মেট্রোরেলের পল্লবী স্টেশন চালু হবে। ওইদিন থেকে উত্তরা উত্তর (দিয়াবাড়ী) থেকে আগারগাঁও যাওয়ার পথে পল্লবীতেও থামবে ট্রেন। 

এদিকে সকাল সাড়ে ৮টা থেকে চালু হলেও টিকিট কাটার সুবিধার্থে যাত্রীদের জন্য গেট খোলা হবে সকাল ৮টা থেকে। ট্রেনগুলো আগের মতোই দশ মিনিট পরপর চলাচল করবে।

এর আগে ২০২২ সালের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৯ ডিসেম্বর মেট্রোরেল বাণিজ্যিক যাত্রা শুরু করে। তখন থেকে মেট্রোরেল উত্তরা উত্তর (দিয়াবাড়ী) থেকে আগারগাঁও পর্যন্ত সরাসরি চলাচল করছে। ট্রেন চলতো সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।

ঢাকার বাতাস আজ সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’
  • ০১ এপ্রিল ২০২৬
ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করল আমিরাত, বাংলাদেশে কবে?
  • ০১ এপ্রিল ২০২৬
মালয়েশিয়ার দুই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শাবিপ্রবির সমঝোতা স্মা…
  • ০১ এপ্রিল ২০২৬
মোজতবা খামেনি কোথায় আছেন, জানালেন রুশ রাষ্ট্রদূত
  • ০১ এপ্রিল ২০২৬
টানা তিন দফায় বাড়ল সোনার দাম, আজ ভরি কত?
  • ০১ এপ্রিল ২০২৬
কোন সময় ঘুমালে রোগের ঝুঁকি বাড়ে?
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence