বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক হলেন বকুল

০৮ জানুয়ারি ২০২৩, ১০:৫১ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৪৬ PM
রকিবুল ইসলাম বকুল

রকিবুল ইসলাম বকুল © সংগৃহীত

২০১৬ সালে দলের ষষ্ঠ জাতীয় কাউন্সিল থেকে এ পর্যন্ত শূন্য ছিল বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদকের পদ। আজ রবিবার (৮ জানুয়ারি) রাতে এই শূন্য পদে দলের নির্বাহী কমিটির সদস্য রকিবুল ইসলাম বকুলকে মনোনীত করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গঠনতন্ত্রে প্রাপ্ত ক্ষমতাবলে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি রকিবুল ইসলাম বকুলকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক পদে মনোনীত করেছেন। 

২০১৬ সালের মার্চ মাসে বিএনপির সর্বশেষ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়। এরপর থেকে বেশ কয়েকটি শূন্য পদ দিয়ে চলছিল দলের কার্যক্রম। এই পদ পূরণে দলের মধ্যে দীর্ঘদিনের দাবি ছিল।

ট্যাগ: বিএনপি
জেলেকে কুপিয়ে জখমের অভিযোগ, অভিযুক্তদের বিচার দাবি
  • ২১ এপ্রিল ২০২৬
ওয়ার্ল্ড ভিশন নিয়োগ দেবে মিল অফিসার, আবেদন শেষ ২৩ এপ্রিল
  • ২১ এপ্রিল ২০২৬
বাগেরহাটে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা, কেন্দ্রে কড়া নিরাপত্…
  • ২১ এপ্রিল ২০২৬
মনোনয়নপত্র জমা দিলেন জামায়াত জোটের ১৩ নারী প্রার্থী
  • ২১ এপ্রিল ২০২৬
১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করবে না এনটিআরসিএ
  • ২১ এপ্রিল ২০২৬
মেহেরপুরে ১৬ কেন্দ্রে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু, পরীক্ষার…
  • ২১ এপ্রিল ২০২৬