৭.৮ ডিগ্রি সেলসিয়াসে নামল যশোরের তাপমাত্রা

০৮ জানুয়ারি ২০২৩, ১১:০৫ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
তীব্র শীতে যবুথবু যশোরের মানুষ

তীব্র শীতে যবুথবু যশোরের মানুষ © সংগৃহীত

দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৭.৮ ডিগ্রি সেলসিয়াস। আও কয়েক দিন এমন তাপমাত্রা অব্যাহত থাকবে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। আজ রোববার (০৮ জানুয়ারি) এ পূর্বাভাস প্রকাশ করা হয়েছে। যশোরে কদিন ধরে তীব্র শীত অনুভূত হচ্ছে। কনকনে শীত ও কুয়াশায় বিপর্যস্ত জনজীবন।

যশোর বিমানবাহিনীর আবহাওয়া অধিদফতরের তথ্যমতে, এক সপ্তাহ ধরে যশোরের তাপমাত্রা নিম্নমুখী। তাপমাত্রা আরও নেমেছে রোববার। সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৭.৮ ডিগ্রি সেলসিয়াস। কুয়াশাচ্ছন্ন এলাকায় দৃষ্টিসীমা ১০০ মিটারের মতো। এতে দিনেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে গাড়ি।

আরো পড়ুন: টুঙ্গীপাড়ায় পৈতৃক জমি পরিদর্শন প্রধানমন্ত্রীর

উত্তরের হিমেল হাওয়ার কারণে শীতও বাড়ছে। এ অবস্থায় দুর্ভোগে সব শ্রেণির মানুষ। যশোরে চলমান শৈত্যপ্রবাহ আগামী কয়েক দিন বিরাজ করতে পারে। প্রচণ্ড ঠান্ডার কারণে বেড়েছে জ্বর, সর্দি ও কাশির মতো শীতজনিত রোগ।

যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক মাহাবুবুর রহমান বলেন, প্রতিদিনই রোগী বাড়ছে। সর্দি-কাশিতে আক্রান্ত শিশুদের নিয়ে অভিভাবকরা হাসপাতালে আসছেন। শিশুদের গরম কাপড়ে রাখা ও গরম খাবার খাওয়ানোর পরামর্শ দেওয়া হচ্ছে।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের বিষয়ে যা বললেন শিক্ষাম…
  • ০৮ এপ্রিল ২০২৬
সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের আয়কর নথি জব্দের আদেশ
  • ০৮ এপ্রিল ২০২৬
৬ মাসের মধ্যে ফ্রি ওয়াই-ফাই সুবিধা পাচ্ছে সাড়ে ১০ হাজার শিক…
  • ০৮ এপ্রিল ২০২৬
ডেইলি ক্যাম্পাসে সংবাদ প্রকাশের পর জাবির তদন্ত কমিটি
  • ০৮ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপনে ভূমি অধিগ্রহণ…
  • ০৮ এপ্রিল ২০২৬
হবিগঞ্জে দুই ফিলিং স্টেশনকে জরিমানা ৩০ হাজার টাকা
  • ০৮ এপ্রিল ২০২৬
close