স্কুলের নাম পরিবর্তনের প্রতিবাদে মানববন্ধনে দাঁড়ালেন মেয়র আইভী

২২ ডিসেম্বর ২০২২, ০৬:৪০ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১৭ PM
প্রতিষ্ঠানটির প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়

প্রতিষ্ঠানটির প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয় © সংগৃহীত

নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলের নাম পরিবর্তন করে ‘নারায়ণগঞ্জ কালেক্টরেট প্রিপারেটরি স্কুল’ করায় এর প্রতিবাদে মানববন্ধন করেছেন সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। এছাড়াও নানা দাবি করেছেন মানববন্ধনে অংশগ্রহণ করা প্রতিষ্ঠানটির প্রাক্তন শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানটির সামনে প্রতিষ্ঠানটির প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়। মেয়র আইভী ওই স্কুলের প্রাক্তন শিক্ষার্থী।

মানববন্ধনে আইভী বলেন, স্কুলের নাম পরিবর্তন করে আমাদের মনে ও ইতিহাসকে আঘাত করা হয়েছে। তাই আমাদের দাবি না মানা হলে নিজেরাই স্কুলের সাইনবোর্ড খুলে ফেলবো এবং স্কুলের মূল নামের সাইনবোর্ড টানিয়ে দেবো। প্রশাসন যদি আমাদের যৌক্তিক দাবিগুলো না মানে তাহলে আমরা প্রাক্তন শিক্ষার্থীরাই যথেষ্ট। আমাদের বাধ্য করবেন না। আশা করি জেলা প্রশাসক আমাদের প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসে সুষ্ঠু সমাধান দেবেন।

তিনি বলেন, স্কুলের নতুন ভবনের নাম ডিসি রাব্বি (সাবেক জেলা প্রশাসক) কেন করা হবে। এই ভবনটি প্রয়াত প্রধান শিক্ষক আয়েশা জালালের নামে নামকরণ করার দাবি জানাচ্ছি। এ ছাড়াও আমাদের পুরোনো ভবনটিতে অনেক স্মৃতি রয়েছে। এটা ভাঙা যাবে না। এটা সংরক্ষণ করার আহ্বান জানাচ্ছি।

মানববন্ধনে প্রাক্তন শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও বর্তমান জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ সম্প্রতি ‘নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলের’ নামের সঙ্গে ‘কালেক্টরেট’ শব্দ যুক্ত করে নাম পাল্টে দিয়েছেন। বর্তমানে স্কুলটির নামকরণ করা হয়েছে ‘নারায়ণগঞ্জ কালেক্টরেট প্রিপারেটরি স্কুল’। এ ছাড়াও স্কুলের নতুন ভবনের নামকরণ সাবেক জেলা প্রশাসকের (রাব্বি মিয়া) নামে দেওয়ায় প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। পাশাপাশি পুরোনো ভবনটিও ভেঙে ফেলার পাঁয়তারা চলছে।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence