নজরুল বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী পটচিত্র কর্মশালা অনুষ্ঠিত

২০ ডিসেম্বর ২০২২, ০৮:৪৪ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১৮ PM
নজরুল বিশ্ববিদ্যালয়ে পটচিত্র কর্মশালা

নজরুল বিশ্ববিদ্যালয়ে পটচিত্র কর্মশালা © টিডিসি ফটো

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের আয়োজনে ২ দিনব্যাপী পটচিত্র কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

রবি ও সোমবার যথাক্রমে ১৮ ও ১৯ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের গাহি সাম্যের গান মুক্তমঞ্চে অধ্যাপক ড. তপন কুমার সরকারের তত্ত্বাবধানে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট পটচিত্র শিল্পী নিখিল চন্দ্র দাস।

আরও পড়ুন: অনলাইন গণমাধ্যম বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয়: পুলিশ সুপার

দুইদিনব্যাপী কর্মশালায় চারুকলা বিভাগের শিক্ষার্থীদের পটচিত্র সম্পর্কে ধারণা প্রদান করা হয়। সোমবার বিকেলে শিক্ষার্থীদের অঙ্কিত পটচিত্র প্রদর্শনী ও সনদ বিতরণের মাধ্যমে কর্মশালা সমাপ্ত হয়। 

অধ্যাপক ড. তপন কুমার সরকার বলেন, প্রাচীন বাংলার অন্যতম সাংস্কৃতিক ঐতিহ্য হলো পটচিত্র। কাপড় বা পটে আঁকা বিভিন্ন চিত্র প্রাচীনকাল থেকেই বাংলার শিল্পকলার ঐতিহ্যের বাহক ছিল। শিক্ষার্থীদের পটচিত্র সম্পর্কে ধারণা এবং পটচিত্র আঁকার কলাকৌশল জানাতেই এই কর্মশালার আয়োজন। 

চুক্তি না হলে বুধবার সন্ধ্যা থেকে ইরানে ফের অভিযান: ট্রাম্প
  • ২১ এপ্রিল ২০২৬
ইরানের সঙ্গে চুক্তি না হওয়া পর্যন্ত অবরোধ সরাবে না যুক্তরাষ…
  • ২১ এপ্রিল ২০২৬
মার্কিন অবরোধ ভেঙে হরমুজ পার হচ্ছে ইরানের পতাকাবাহী জাহাজ
  • ২১ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের আচরণ কূটনীতি পরিপন্থী: ইরানের পররাষ্ট্রমন্ত্…
  • ২১ এপ্রিল ২০২৬
আজ শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সাড়ে ১৮ লাখ শিক্ষা…
  • ২১ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে তিন অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ২১ এপ্রিল ২০২৬