বিএনপির ছেড়ে দেওয়া ৫ আসনে ভোট ১ ফেব্রুয়ারি

১৮ ডিসেম্বর ২০২২, ০১:৫৬ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৩৬ PM
 নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম

নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম © সংগৃহীত

বিএনপির ছেড়ে দেয়ায় শূন্য আসনগুলোর মধ্যে ৫টিতে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। রবিবার (১৮ ডিসেম্বর) কমিশন সভা শেষে ৫ আসনের আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম জানান, ইসির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১ ফেব্রুয়ারি (বুধবার) এই ৫ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি জানান, এই পাঁচ আসনে আগামী ৫ জানুয়ারি মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ। বাছাই ৮ জানুয়ারি। প্রত্যাহার হলো ১৫ জানুয়ারি। আর ভোটগ্রহণ হবে ১ ফেব্রুয়ারি।

ইসি সচিব জানান, এই আসনগুলোতে ভোট হবে ইভিএমের মাধ্যমে। আর ভোটগ্রহণ চলবে সকাল সাড়ে ৮ থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত। 

আরও পড়ুন: মোটরবাইকে রেস করতে গিয়ে প্রাণ গেল দুই শিক্ষার্থীর 
উল্লেখ্য, ১০ ডিসেম্বর রাজধানীর গোলাপবাগ মাঠে ঢাকা বিভাগীয় গণসমাবেশে জাতীয় সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দেন বিএনপির সাত সংসদ সদস্য। পরদিন সকালে সশরীরে স্পিকারের কাছে গিয়ে নিজেদের পদত্যাগপত্র জমা দেন বিএনপির ৫ সংসদ সদস্য।

তারা হলেন— চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মো. আমিনুল ইসলাম, বগুড়া-৪ আসনের মো. মোশাররফ হোসেন, বগুড়া–৬ আসনের গোলাম মোহাম্মদ সিরাজ, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা।

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হারুন অর রশীদ মঙ্গলবার (২০ ডিসেম্বর) অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরে সশরীরে পদত্যাগ করবেন বলে নিশ্চিত করেছেন। 

তৃতীয়বার অস্ত্রপচার অভিনেত্রী বৃষ্টির, আবেগঘন স্ট্যাটাসে যা…
  • ০৪ এপ্রিল ২০২৬
রাষ্ট্রব্যবস্থার সংস্কার থেকে সরে এসেছে সরকার : মিয়া গোলাম …
  • ০৪ এপ্রিল ২০২৬
বেসরকারি মেডিকেলের ঐচ্ছিক মাইগ্রেশনের ফল প্রকাশ
  • ০৪ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর নেতৃত্বে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ, কমিটিত…
  • ০৪ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ যেভাবে ভারতের কনডম শিল্পে আঘাত হানল
  • ০৪ এপ্রিল ২০২৬
সংসদ সচিবালয় কমিশন গঠন, প্রধানমন্ত্রী-বিরোধীদলীয় নেতাসহ আছে…
  • ০৪ এপ্রিল ২০২৬