দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে বিএনপি: প্রধানমন্ত্রী

১৫ ডিসেম্বর ২০২২, ০২:১২ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৩ PM
যুব মহিলা লীগের সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

যুব মহিলা লীগের সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা © সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ক্ষমতায় থাকাবস্থায় দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে বিএনপি।                                

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) রাজধানীতে যুব মহিলা লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। 

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি শোষণ-নির্যাতন ছাড়া আর কিছুই দিতে পারেনি। অন্যদিকে আওয়ামী লীগ ক্ষমতায় এলেই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়।

শেখ হাসিনা আরও বলেন, এদের দুঃশাসন চরম পর্যায়ে। আমরা আওয়ামী লীগ অফিসে যেতে পারতাম না। রাজনীতি করার সুযোগ ছিল না। যুব মহিলা লীগ করার পর সব বাধা অতিক্রম করে আমার এই মেয়েরা রাস্তায় নেমে আন্দোলন করেছে। এই মেয়েদেরও কিন্তু ওরা ছাড়েনি! একদিকে পুলিশ বাহিনী, আরেকদিকে ছাত্রদল; বিএনপির গুণ্ডা বাহিনী। অকথ্য নির্যাতন করেছে আমাদের মেয়েদের ওপর।

তিনি বলেন, তারা যে অত্যাচার করেছে, আমরা কিন্তু তার কিছুই তাদের ওপর করিনি। আমরা প্রতিশোধ নিতে যাইনি, দেশের উন্নয়নের দিকে মনোযোগ দিয়েছি।

আওয়ামী লীগ জনগণের কল্যাণে কাজ করে বলে দাবি করেন শেখ হাসিনা। তিনি বলেন, বাংলাদেশের মানুষ জানে এই আওয়ামী লীগ স্বাধীনতা এনে দিয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে। তারই হাতে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের মাধ্যমে। কাজেই আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে মানুষের ভাগ্য পরিবর্তন হয়।

সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন থেকে এদিন সহযোগী সংগঠনটির নতুন সভাপতি ও সম্পাদক ঘোষণা করা হয়। যুব মহিলা লীগের নতুন সভাপতি হয়েছেন আলেয়া সারোয়ার ডেইজি। সাধারণ সম্পাদক হয়েছেন শারমিন সুলতানা লিলি। নতুন এ নেতৃত্বের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বক্তব্য দেন যুব মহিলা লীগের বিদায়ী সভাপতি নাজমা আক্তার ও সাধারণ সম্পাদক অপু উকিল।

নোয়াখালীকে বিভাগ করার প্রস্তাব সংসদে, নোটিশ দিলেন হান্নান ম…
  • ০২ এপ্রিল ২০২৬
ক্ষমতার পেছনে ছুটতে গিয়ে বাড়ি ফেরার পথ নষ্ট করে ফেলি আমরা…
  • ০২ এপ্রিল ২০২৬
দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে প্রত্…
  • ০২ এপ্রিল ২০২৬
বেইলি রোডের প্রেম নাকি টেকে না! নস্টালজিয়ায় নটর ডেম-ভিকারুন…
  • ০২ এপ্রিল ২০২৬
চালক সংকটে কুবিতে বাস বন্ধ, অনুমোদন দিচ্ছে না ইউজিসি
  • ০২ এপ্রিল ২০২৬
বিসিবি পরিচালক আসিফের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ, তদন্ত…
  • ০২ এপ্রিল ২০২৬