২৪ ডিসেম্বর সারাদেশে গণমিছিল করবে বিএনপি

১০ ডিসেম্বর ২০২২, ০৬:৩১ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৬ PM
গোলাপবাগ মাঠে বিএনপির গণসমাবেশ

গোলাপবাগ মাঠে বিএনপির গণসমাবেশ © সংগৃহীত

সারাদেশে আগামী ২৪ ডিসেম্বর গণমিছিল  এবং নেতাকর্মীদের ‘গ্রেফতার ও হত্যার’ প্রতিবাদে ১৩ ডিসেম্বর বিক্ষোভ করার ঘোষণা দিয়েছে বিএনপি। এর মধ্য দিয়েই বিএনপি সরকারবিরোধী সমমনা দলগুলোকে নিয়ে যুগপৎ আন্দোলন শুরু করবে। 

শনিবার (১০ ডিসেম্বর) বিকালে রাজধানীর গোলাপবাগ মাঠে বিভাগীয় সমাবেশে এ কর্মসূচির ঘোষণা দেন প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

আজকের গণসমাবেশে সরকারের পদত্যাগসহ ১০ দফা ঘোষণা করেছে বিএনপি। যার ভিত্তিতেই আগামী দিনে যুগপৎ আন্দোলন হবে। গত বৃহস্পতিবার রাতে স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে এই দফা চূড়ান্ত করা হয়।

আরও পড়ুন: গণসমাবেশ থেকে ১০ দফা ঘোষণা করলো বিএনপি

 বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই দশ দফা ও নতুন কর্মসূচি ঘোষণা করার কথা ছিল। তবে বৃহস্পতিবার গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর হাইকমান্ডের বৈঠকে সিদ্ধান্ত হয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন গণসমাবেশে কর্মসূচি ঘোষণা করবেন।

শুক্রবার বিকেলে গণসমাবেশের অনুমতি পাওয়ার পরপরই গোলাপবাগের মাঠে জড়ো হওয়া শুরু করে বিএনপির নেতাকর্মীরা। এতে করে ঢাকা বিভাগীয় গণসমাবেশ নির্দিষ্ট সময়ের আগেই শুরু হয়েছে। শনিবার সকাল ১১টায় সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা থাকলেও ১০টা ২০ মিনিটেই কোরআন তিলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়। 

এর আগে সকাল থেকে বিএনপির জেলা, মহানগর ও কেন্দ্রীয় কমিটির নেতারা সভা মঞ্চে উপস্থিত হন।

ট্যাগ: বিএনপি
সবচেয়ে বেশি খারাপ ইংরেজি-আইসিটিতে, এরপরই বাংলায়— বাকি কোন স…
  • ১০ নভেম্বর ২০২৬
যশোরের কেশবপুরের কালোমুখো হনুমান খাদ্যসংকটে
  • ১০ নভেম্বর ২০২৬
ছাত্রলীগ সন্ত্রাসবাদ চালালে মাটির ১০০ হাত নিচে থেকেও বের কর…
  • ১০ নভেম্বর ২০২৬
রাজশাহী বিমানবন্দরের প্রধান ফটকে দুটি গ্রেনেড উদ্ধার, নিষ্ক…
  • ১০ নভেম্বর ২০২৬
যুবককে ভ্যান থেকে নামিয়ে কুপিয়ে ছিনতাই দেখছিলেন সবাই, এগিয়ে…
  • ১০ নভেম্বর ২০২৬
চাটমোহরে সার লুটের ঘটনায় থানায় মামলা
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950