সংসদ থেকে পদত্যাগের ঘোষণা বিএনপির

১০ ডিসেম্বর ২০২২, ০১:৩৬ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৭ PM
সংসদ থেকে পদত্যাগের ঘোষণা বিএনপির

সংসদ থেকে পদত্যাগের ঘোষণা বিএনপির © সংগৃহীত

জাতীয় সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বিএনপির সাতজন এমপি। ঢাকা বিভাগীয় গণসমাবেশের মঞ্চে দাঁড়িয়ে এ ঘোষণা দিয়েছেন একাদশ জাতীয় সংসদে থাকা বিএনপির এমপিরা। দুপুর ১টা ২০ মিনিটের পর থেকে তারা ধারাবাহিকভাবে বক্তব্য দিয়ে পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগের ঘোষণা দেওয়া বিএনপি এমপিরা হলেন- হারুন অর রশিদ, জাহিদুর রহমান, মোশাররফ হোসেন, আমিনুল ইসলাম, আব্দুস সাত্তার ভুঁইয়া ও সংরক্ষিত আসনের সদস্য রুমিন ফারহানা।

বিএনপি দলীয় সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেন তার বক্তৃতায় বলেন, আমারা পদত্যাগ করে এখানে এসেছি।

আরও পড়ুন: সমাবেশে নাশকতার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা: ডিবি প্রধান

অপর সদস্য রুমিন ফারহানা বলেন, আমরা দলীয় সিদ্ধান্তে গিয়েছিলাম। সংসদে জনগণের দুর্ভোগের কথা বলা যায় না। এই পরিস্থিতিতে সংসদে থাকা না থাকা সমান কথা। আমরা ই-মেইলে পদত্যাগ পত্র জমা দিয়েছি।

এর আগে, গতকাল শুক্রবার রাজধানীর গোলাপবাগে বিভিন্ন শর্তে বিএনপিকে সমাবেশের অনুমতি দেয় পুলিশ। এরপর গতকাল সন্ধ্যার মধ্যে গোলাপবাগ মাঠ অনেকটায় পরিপূর্ণ হয়ে যায়। সারারাত বিএনপি নেতাকর্মীরা দেখানে অবস্থান নেন। এরপর সকালেও খণ্ড খণ্ড মিছিল নিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে জড়ো হতে শুরু করেন নেতাকর্মীরা। পরে সকাল থেকে শুরু হয় দলটির সমাবেশ।

২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ছয়জন সংসদ সদস্য নির্বাচিত হন। বিএনপির সংসদ সদস্যের শপথ গ্রহণ নিয়ে টানাপোড়েন দেখা দেয়।

বগুড়া-৬ আসন থেকে নির্বাচিত মির্জা ফখরুল ছাড়া বাকি পাঁচজনই শপথ নেন। নির্ধারিত সময়ে শপথ না নেওয়ায় ফখরুলের আসনটি শূন্য ঘোষণা করে আবার নির্বাচন হয়। আর তাতে জয়ী হন বিএনপির প্রার্থী জিএম সিরাজ।

নোবিপ্রবিতে আওয়ামীপন্থি শিক্ষক নেতাকে সদস্যসচিব করে জুলাই ড…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই রান-২০২৬ নিয়ে ডাকসুর নানা অব্যবস্থাপনার অভিযোগ, ক্ষো…
  • ০৫ আগস্ট ২০২৬
খেলা চলাকালীন মাঠেই বজ্রাঘাতে ফুটবলারের মৃত্যু
  • ০৫ আগস্ট ২০২৬
ঢাবিতে ৫০ শহীদ পরিবার নিয়ে জুলাই স্মৃতিস্তম্ভ ‘জুলাই নির্ভী…
  • ০৫ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদ…
  • ০৫ আগস্ট ২০২৬
বৃষ্টিতে বদলে গেল সমীকরণ, বাছাইপর্ব খেলতে হবে আয়ারল্যান্ডকে
  • ০৫ আগস্ট ২০২৬