সমাবেশে নাশকতার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা: ডিবি প্রধান

১০ ডিসেম্বর ২০২২, ০১:৩২ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৭ PM
মোহাম্মদ হারুন অর রশীদ

মোহাম্মদ হারুন অর রশীদ © ফাইল ছবি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, এটি একটি বৈধ সমাবেশ, তাই সমাবেশ শেষ করে বিএনপি চলে যেতে পারে। শান্তিপূর্ণ সমাবেশ হলে পুলিশ সহায়তা করবে। আর যদি কেউ নাশকতা করার চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (১০ ডিসেম্বর) নয়াপল্টনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ডিবি প্রধান বলেন, সমাবেশকে ঘিরে আতঙ্ক ছিল, আজ তা নেই। মানুষ নির্বিঘ্নে সমাবেশে আসতে ও যেতে পারছেন। কাউকে বাধা দেওয়া হচ্ছে না, আটক করাও হচ্ছে না। আজ শনিবার নয়াপল্টনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যেহেতু এটি একটি বৈধ সমাবেশ, তাই সমাবেশ শেষ করে বিএনপি চলে যেতে পারে। শান্তিপূর্ণ সমাবেশ হলে পুলিশ সহায়তা করবে। আর যদি কেউ নাশকতা করার চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, ডিএমপির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার বলেছেন, সমাবেশকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশৃঙ্খলা এড়াতে নগরজুড়ে ৩২ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন: খণ্ড খণ্ড মিছিল নিয়ে গোলাপবাগে বিএনপি নেতাকর্মীরা

নয়াপল্টন এলাকায় নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে এসে ডিএমপির যুগ্ম-কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার বলেন, গোলাপবাগে সমাবেশে কেউ যদি কোনো ধরনের নাশকতার চেষ্টা করে, সরকারি এবং জনগণের সম্পদ ভাঙচুরের চেষ্টা করে তাহলে ডিএমপি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে।

এদিকে, সমাবেশকে ঘিরে কেউ যাতে কোনো নাশকতা করতে না পারে সেই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ডিএমপি জানায়, রাস্তায় সমাবেশ যাতে না হয় সেজন্য নয়াপল্টনের রাস্তা বন্ধ আছে। সময় মতো খুলে দেওয়া হবে।

নোবিপ্রবিতে আওয়ামীপন্থি শিক্ষক নেতাকে সদস্যসচিব করে জুলাই ড…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই রান-২০২৬ নিয়ে ডাকসুর নানা অব্যবস্থাপনার অভিযোগ, ক্ষো…
  • ০৫ আগস্ট ২০২৬
খেলা চলাকালীন মাঠেই বজ্রাঘাতে ফুটবলারের মৃত্যু
  • ০৫ আগস্ট ২০২৬
ঢাবিতে ৫০ শহীদ পরিবার নিয়ে জুলাই স্মৃতিস্তম্ভ ‘জুলাই নির্ভী…
  • ০৫ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদ…
  • ০৫ আগস্ট ২০২৬
বৃষ্টিতে বদলে গেল সমীকরণ, বাছাইপর্ব খেলতে হবে আয়ারল্যান্ডকে
  • ০৫ আগস্ট ২০২৬