বিএনপিকে এই শহর দিয়ে গেলাম, ঢাকায় আমরা কাল নাই: ওবায়দুল কাদের

১০ ডিসেম্বর ২০২২, ১২:৫৮ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৭ PM

© সংগৃহীত

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তারা (বিএনপি) থাকবে গোলাপবাগে, মানুষ কেন আতঙ্কিত হবে? জনগণকে বলবো, আতঙ্কের কারণ নেই। আমরা চলে যাচ্ছি কাল সাভারে। ঢাকায় আমরা নাই, আমরা কাল সাভারে চলে যাচ্ছি।

তিনি বলেন, নেত্রীকে (শেখ হাসিনা) বলব পাড়া-মহল্লায় নগরের উত্তরে দক্ষিণে আপনারা প্রস্তুত। বিএনপিকে এই ঢাকা শহর দিয়ে গেলাম। আমরা ক্ষমতায়, আমরা কেন অশান্তি চাইব। আমরা ক্ষমতায়, আমরা কেন বিশৃঙ্খলা করব। আরও এক বছর বাকি নির্বাচনের। আগামীকাল ১০ তারিখ সতর্ক পাহারা, ঠিক আছে। 

আরও পড়ুন: রাতেই ভরে গেছে গোলাপবাগ মাঠ

শুক্রবার (৯ ডিসেম্বর) বিকালে রাজধানীর গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের এক সমাবেশে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, দুদিন আগে আমি বলিনি, মেঘ চলে যাবে? আমি বলিনি বিএনপি শেষ পর্যন্ত সমাধানে আসবে? পল্টন থেকে ভেবেছিলাম বাঙলা কলেজ, না হলে গোলাপবাগ। অবশেষে মেনে নিয়েছে। শুভবুদ্ধির উদয় হয়েছে। অর্ধেক পরাজয় হয়ে গেছে।

সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবু হানিফ মন্নাফি। বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মির্জা আজম, এসএম কামাল হোসেন, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে সামশ পরশ প্রমুখ। 

 

ট্যাগ: বিএনপি
বকেয়াসহ নতুন পে স্কেলে আজ থেকে বেতন পাবেন সরকারি চাকরিজীবীর…
  • ০১ নভেম্বর ২০২৬
সংসার সামলে ১৫ বছর পর পড়াশোনায় ফিরে জিপিএ-৫ পেলেন রীতি
  • ০১ নভেম্বর ২০২৬
৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ, …
  • ০১ নভেম্বর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেল নিয়ে ফের বার্তা শিক্ষামন্ত্রীর
  • ০১ নভেম্বর ২০২৬
কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কবে, জেনে নিন একনজরে
  • ০১ নভেম্বর ২০২৬
এল নিনোর প্রভাবে এক দেশে জরুরি অবস্থা ঘোষণা
  • ০১ নভেম্বর ২০২৬