১০ ডিসেম্বরের আগেই পুলিশের ওপর হামলা চালিয়েছে বিএনপি: কাদের

০৮ ডিসেম্বর ২০২২, ১২:২৯ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৯ PM
ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের © ফাইল ছবি

আগামী ১০ ডিসেম্বর পূর্ব নির্ধারিত বিএনপির সমাবেশের আগেই দলটির নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার (৭ ডিসেম্বর) বিকালে কক্সবাজারের শহীদ শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত আওয়ামী লীগের জনসভায় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি বাড়াবাড়ি কেন করছে আমরা জানি। তারা নয়াপল্টনে অফিসে গিয়ে নাকি আশ্রয় নেবে এবং আগুন-লাঠি নিয়ে রাস্তায় নামবে। একটু আগে খবর পেলাম, ১০ তারিখ আসতে না আসতেই তারা অফিসের সামনে পুলিশের ওপর হামলা চালিয়েছে।

বিএনপি মহাসচিবকে উদ্দেশ্য করে তিনি বলেন, ফখরুল সাহেব (বিএনপি মহাসচি মির্জা ফখরুল ইসলাম আলমগীর), বাড়াবাড়ি করবেন না, লাফালাফি করবেন না।

কাদের বলেন, ফখরুল এখন তত্ত্বাবধায়ক সরকার বলে চিল্লায়। এতে কোনো লাভ হবে না। তত্ত্বাবধায়ক সরকার ‌মরি গ্যায়ে গোই, ইবারে আর জ্যাতা করার দরকার কী? (তত্ত্বাবধায়ক সরকার মারা গেছে, এটাকে আর জীবিত করার দরকার কী)।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আছেন বলে আমরা এখনও পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় ভালো আছি। আজকে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ-নিষেধাজ্ঞার কারণে আমরা একটু বিপদে আছি। কিন্তু শেখ হাসিনার মতো নেত্রী আছেন বলে আমরা পরিস্থিতি সামলে এগিয়ে যেতে পারছি।

জ্বালানি তেল সংকট সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি এমপি রা…
  • ৩০ মার্চ ২০২৬
মৌচাকের মধু বিক্রির টাকায় শিক্ষার্থীদের ক্রীড়াসামগ্রী, প্রশ…
  • ৩০ মার্চ ২০২৬
ইরানে যুদ্ধ থামাতে গিয়ে আহত হলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্…
  • ৩০ মার্চ ২০২৬
নওগাঁয় ৫ বিঘা ধানক্ষেতে বিষ ছিটিয়ে ফসল নষ্টের অভিযোগ
  • ৩০ মার্চ ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেল নিয়ে ধোঁয়াশা, যা …
  • ৩০ মার্চ ২০২৬
সংসদে ‘সালাহউদ্দিন সাহেব’ সম্বোধন নিয়ে আপত্তি, হাসনাতের দুঃ…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence