এসএসসিতে জিপিএ-৫ পেলেন ইউপি সদস্য

২৮ নভেম্বর ২০২২, ০৫:৪১ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:১৯ PM
আব্দুল মোমিন

আব্দুল মোমিন © সংগৃহীত

চলতি বছরের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার এক ইউনিয়ন পরিষদের সদস্য। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

পঁয়তাল্লিশ বছর বয়সী ওই ইউপি সদস্যের নাম আব্দুল মোমিন। তিনি উপজেলার শুভগাছা ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ড (ঝুনকাইল গ্রাম) এর সদস্য। এই ওয়ার্ড থেকে টানা তিনবার  ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে  আব্দুল মোমিন গণমাধ্যমকে বলেন, এই বয়সে এসে পরীক্ষায় পাস করেছি এটাই আমার জন্য বড় কথা। আমার ইচ্ছা ছিল পড়ালেখা করব। সেজন্য পরীক্ষা দিয়েছি। সামনে কোনো একটি কলেজে ভর্তি হব বলেও জানান তিনি।

শুভগাছা ইউনিয়নি পরিষদ চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন জানান, ইউপি সদস্য টানা তিনবার বিজয়ী হয়ে এখন পরিষদে দায়িত্ব পালন করছেন। আজকে তার এসএসসি পাসের খবর শুনলাম। ভালো লাগছে। তাকে অভিনন্দন জানাই।

ট্যাগ: এসএসসি
প্রশাসককে সঙ্গে নিয়ে রাতে রাজধানী পরিদর্শনে প্রধানমন্ত্রী
  • ৩১ জুলাই ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের বিচারের দাবিতে জকসুর পোস্টারিং কর্মসূচি
  • ৩১ জুলাই ২০২৬
৩ অক্টোবর কলকাতার সল্ট লেকে খেলবে ব্রাজিল
  • ৩১ জুলাই ২০২৬
দেশের সব জেলা শিক্ষা অফিসারদের জরুরি নির্দেশনা দিল মাউশি
  • ৩১ জুলাই ২০২৬
জুলাইযোদ্ধারা ক্ষমতার পরিবর্তন নয়, সিস্টেমের পরিবর্তন চেয়েছ…
  • ৩০ জুলাই ২০২৬
নোবিপ্রবির ইনস্টিটিউট অব ইনফরমেশন সায়েন্সেসের নতুন পরিচালক …
  • ৩০ জুলাই ২০২৬