শাহজালাল বিমানবন্দরে ১৭টি ব্রাউনি প্যাঁচা জব্দ, জরিমানা ১৯ লাখ

২৫ নভেম্বর ২০২২, ০১:০৭ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:২২ PM
জব্দকৃত ব্রাউনি প্যাঁচা

জব্দকৃত ব্রাউনি প্যাঁচা © সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো দিয়ে এনওসি বহির্ভূতভাবে আনা ১৭টি বিদেশি ব্রাউনি প্যাঁচা জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। এ ঘটনায় কাস্টমস আইন ১৯৬৯ লঙ্ঘন করায় আমদানিকারকের বিরুদ্ধে মামলা ও ১৯ লাখ ৫২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় প্যাঁচাগুলো জব্দ করা হয়। পরে আমদানিকারকের বিরুদ্ধে মামলা ও বন বিভাগের কাছে সেগুলো হস্তান্তর করা হয়। রাতেই পাখিগুলো বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে হস্তান্তর করেন বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ।

আরও পড়ুন: একজনকে পুড়িয়ে হত্যার দায়ে ৪৯ জনের প্রাণদণ্ড।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পরিদর্শক নিগার সুলতানা জানান, মেসার্স শাহজালাল পেটস এন্ড ফার্মিং নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান মালি থেকে বৈধভাবে আনা ১৫টি হর্ণবিল পাখির সঙ্গে এনওসি বর্হিভূত ১৭টি প্যাঁচা আনে। সন্ধ্যার দিকে কাস্টমস কর্তৃপক্ষ এনওসি বর্হিভূত ব্রাউনি প্যাঁচাগুলো জব্দ করে এবং বিষয়টি বন্যপ্রানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে জানায়।

আমদানিকারকের চালানে প্রতিটি প্যাঁচার দাম দেখানো হয়েছে ৮৪৪ মার্কিন ডলার।

ছাত্ররাজনীতি নিষিদ্ধ রুয়েটে ছাত্রদলের দেয়াল লিখন, শিক্ষার্থ…
  • ২৩ এপ্রিল ২০২৬
যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করুন: অ্যাডভোক…
  • ২৩ এপ্রিল ২০২৬
অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগ পাওয়া দুই রাষ্ট্রদূতের নিয়োগ …
  • ২৩ এপ্রিল ২০২৬
আদানি বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বিকল, লোডশেডিংয়ের আশঙ্কা
  • ২৩ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ফল দেখুন এখানে
  • ২২ এপ্রিল ২০২৬
বহুল কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ
  • ২২ এপ্রিল ২০২৬