বিদ্যালয় মাঠে নবজাতকের জন্ম দিলেন মা  

১৮ নভেম্বর ২০২২, ১০:২০ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:৪৭ PM
নার্সের কোলে নবজাতক

নার্সের কোলে নবজাতক © সংগৃহীত

চাঁদপুরে বাড়ি ফেরার পথে প্রসব বেদনা শুরু হওয়ায় বিদ্যালয় মাঠে নবজাতকের জন্ম দিলেন এক মা। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে লেডি প্রতিমা মিত্র গার্লস হাই স্কুলের মাঠে এ ঘটনা ঘটে। 

প্রতক্ষদর্শীরা জানান, স্কুলের সামনে দিয়ে বাড়ি যাওয়ার সময় আয়েশা বেগম নামে ওই মায়ের প্রসব বেদনা শুরু হয়। হাই স্কুলের প্রধান শিক্ষিকা এমন পরিস্থিতি দেখে তাৎক্ষণিক বিদ্যালয়ের মাঠের পিছনের গেট খুলে দেন। চাদর দিয়ে নবজাতক ভূমিষ্ঠ হওয়ার ব্যবস্থা করেন।

আয়েশা বেগম চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের ছোট সুন্দর গ্রামের কৃষক শরীফের স্ত্রী।

লেডি প্রতিমা মিত্র গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা মোসাম্মৎ মোর্শেদা ইয়াছমিন জানান, তিনি চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে জানালে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও)’র নির্দেশে নার্সিং বিভাগের কর্মরত নার্স ও স্টাফরা ঘটনাস্থলে আসেন। তারা আসার আগেই নবাজতক ভূমিষ্ঠ হয়।

আরও পড়ুন: ‘লেহেঙ্গা’ পছন্দ না হওয়ায় বিয়ে ভেঙে দিলেন কনে।

প্রধান শিক্ষিকা মোর্শেদা ইয়াছমিন আরও জানান, হাসপাতালের নার্সরা ভূমিষ্ঠ হওয়া নবজাতক ও মাকে পরবর্তীতে সদর হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে মা ও শিশু হাসপাতালে ভর্তি আছেন।

আয়েশা বেগমের বোন জামাতা ফারুক গাজী জানান, অয়েশা শহরের একটি ডায়াগনষ্টিক সেন্টারে পরীক্ষার জন্য আসে। তার নবজাতক ভূমিষ্ঠ হওয়ার সম্ভাব্য তারিখ ছিল ২২ নভেম্বর।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আসিবুল আহসান চৌধুরী জানান, আমাদের কাছে খবর আসে বিদ্যালয় মাঠে প্রসব বেদনায় এক মা কাতরাচ্ছেন।  তাৎক্ষণিক আমরা নার্সিং বিভাগের নার্স, স্টাফদের পাঠাই। পর্যবেক্ষণের জন্য মা ও শিশু বর্তমানে হাসপাতালে রয়েছে এবং তারা সুস্থ আছেন।

ট্যাগ: জন্মদিন
৩ অক্টোবর কলকাতার সল্ট লেকে খেলবে ব্রাজিল
  • ৩১ জুলাই ২০২৬
দেশের সব জেলা শিক্ষা অফিসারদের জরুরি নির্দেশনা দিল মাউশি
  • ৩১ জুলাই ২০২৬
জুলাইযোদ্ধারা ক্ষমতার পরিবর্তন নয়, সিস্টেমের পরিবর্তন চেয়েছ…
  • ৩০ জুলাই ২০২৬
নোবিপ্রবির ইনস্টিটিউট অব ইনফরমেশন সায়েন্সেসের নতুন পরিচালক …
  • ৩০ জুলাই ২০২৬
সমন্বিত ৬ কোর্সসহ বিএড ও বিবিএর ফরম পূরণের সময় বাড়াল জাতীয় …
  • ৩০ জুলাই ২০২৬
ভোলা জেলা পরিষদে বিভিন্ন গ্রেডে চাকরি, আবেদন ১৫ সেপ্টেম্বর …
  • ৩০ জুলাই ২০২৬