নির্বাচন নিয়ে জাপানি রাষ্ট্রদূতের মন্তব্য অনাকাঙ্ক্ষিত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৬ নভেম্বর ২০২২, ১২:১০ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:৪৯ PM
আব্দুল মোমেন ও ইতো নাওকি

আব্দুল মোমেন ও ইতো নাওকি © টিডিসি ফটো

একাদশ সংসদ নির্বাচন নিয়ে জাপান রাষ্ট্রদূতের বক্তব্য অনাকাঙ্ক্ষিত। তার কাছে ব্যাখ্যা চাওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বিদেশি কূটনীতিকরা শিষ্টাচার লঙ্ঘন করলে সরকার কঠোর হবে বলেও মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। মঙ্গলবার সন্ধ্যায় নিজ দপ্তরে সাংবািদকেদর শাহরিয়ার আলম এসব কথা বলেন।

গত সোমবার রাজধানীতে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ-সিজিএসের মিট দ্য অ্যাম্বাসাডর অনুষ্ঠানে জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, ‘গত সংসদ নির্বাচনে আগের রাতেই পুলিশ ব্যালট বাক্স ভর্তি করেছেন বলে শুনেছি। অন্য কোনো দেশে এমন দৃষ্টান্ত নেই।’

বিদেশি কূটনীতিকের এমন মন্তব্য সম্পর্কে জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘বন্ধু দেশের রাষ্ট্রদূতের কাছ থেকে এ ধরনের বক্তব্য আশা করে না বাংলাদেশ। কারণ গত চার বছরে একাদশ সংসদ নির্বাচন নিয়ে এ ধরনের কোনো অভিযোগ করেনি জাপান সরকার।’

এ সময় জাপান রাষ্ট্রদূতকে নিয়ে যারা অনুষ্ঠান আয়োজন করেছেন তাদের পেশাদারিত্ব নিয়েও প্রশ্ন তোলেন শাহরিয়ার আলম। তিনি বলেন, এর পেছনে কি উদ্দেশ্য খতিয়ে দেখা হবে।

এ সময় কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর হওয়ার ঘোষণা দেন প্রতিমন্ত্রী। এছাড়া আগামী জাতীয় নির্বাচন নিয়ে বিদেশী বন্ধুদের পরামর্শের প্রয়োজন নেই বলেও মনে করেন শাহরিয়ার আলম।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence