ব্যাংকে লেনদেনের নতুন সময়সূচি প্রকাশ

০৩ নভেম্বর ২০২২, ১২:৫৭ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২৬ PM
বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক © সংগৃহীত

ব্যাংকে লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ব্যাংকে লেনদেন করা যাবে। অফিস চলবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

বৃহস্পতিবার (০৩ নভেম্বর) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকার ঘোষিত পরিবর্তিত অফিস সময়সূচির অনুবর্তনে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৫ নভেম্বর থেকে এই সময়সূচি অনুযায়ী ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে।

এতে আরও বলা হয়, সমুদ্র/স্থল/বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা/উপশাখা/বুথসমূহ সার্বক্ষণিক চালু রাখার বিষয়ে ২০১৯ সালের আগস্টে জারি করা ডিওএস সার্কুলার লেটার-২৪-এর নির্দেশনা বলবৎ থাকবে।

আরও পড়ুন: এবার ব্যাংকে চাকরির আবেদনে বয়সসীমা শিথিল

এর আগে গত আগস্টে ব্যাংকে লেনদেনের সময়সূচি এগিয়ে আনা হয়। তখন সময়সূচি করা হয়, সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত। আর ব্যাংকের কর্মকর্তাদের অফিস সময় করা হয় সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

ট্যাগ: জাতীয়
যুদ্ধবিরতিতেও লেবাননে ইসরায়েলের হামলায় নিহত ১১২, আহত ৮৩৭
  • ০৮ এপ্রিল ২০২৬
ভেঙে পড়া স্বাস্থ্য খাত মেরামত হবে, বাজেট হবে ৫ গুণ: স্বাস্থ…
  • ০৮ এপ্রিল ২০২৬
ফের হরমুজ প্রণালী বন্ধ করেছে ইরান
  • ০৮ এপ্রিল ২০২৬
প্রাইম ইউনিভার্সিটিতে ফ্রিল্যান্সিং অ্যান্ড ডিজিটাল স্কিলস …
  • ০৮ এপ্রিল ২০২৬
বিএনপি-জামায়াত নীতিগতভাবে সংস্কারবিরোধী: জেডিপি
  • ০৮ এপ্রিল ২০২৬
ঢাকাসহ ৮ বিভাগে কালবৈশাখীর সতর্কতা
  • ০৮ এপ্রিল ২০২৬
close