কর্মস্থলে যাওয়ার পথে বাসচাপায় শ্রমিক দম্পতির মৃত্যু

০২ নভেম্বর ২০২২, ১১:১৩ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২৭ PM
নিহত স্বামী-স্ত্রী

নিহত স্বামী-স্ত্রী © সংগৃহীত

ঢাকার ধামরাইয়ে বাসচাপায় প্রাণ গেল বাইসাইকেল আরোহী পোশাক শ্রমিক স্বামী-স্ত্রীর। নিহতরা হলেন, ইসরাফিল হোসেন (৩০) ও তার স্ত্রী স্বপ্না আক্তার (২৫) দুজনই পোশাক কারখানার শ্রমিক। ইসরাফিল হোসেন ছিলেন কারখানাটির সুপারভাইজার এবং তার স্ত্রী স্বপ্না আক্তার ছিলেন কারখানা শ্রমিক।

বুধবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।

ইসরাফিল হোসেন শোলধন গ্রামের নান্নু মিয়ার ছেলে। খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল রানা ও গোলড়া হাইওয়ে পুলিশ লাশ দুটি উদ্ধার করেন। 

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, ধামরাইয়ের শোলধন গ্রামের নিজ বাড়ি থেকে বাইসাইকেলযোগে ইসরাফিল ও স্বপ্না আক্তার প্রতিদিনের মতো বুধবার সকালে কর্মস্থলের উদ্দেশে রওনা হন। ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের শ্রীরামপুরে পৌঁছানোর পরই ঢাকাগামী একটি দূরপাল্লার বাস তাদের বাইসাইকেলকে চাপা দেয়। বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী নিহত হন। তারা একই পোশাক কারখানায় কাজ করতেন।

আরও পড়ুন: ধর্ষণে অন্তঃসত্ত্বা কলেজছাত্রীর মামলায় শিক্ষক গ্রেপ্তার

গোলড়া হাইওয়ে পুলিশের এসআই শাহ আলম স্বামী-স্ত্রী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

মাদ্রাসা শিক্ষকদের মার্চের বেতনের চেক ছাড়, পাবেন যেদিন
  • ০২ এপ্রিল ২০২৬
কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল বিরল ‘ব্রাউন সার্জনফিশ’
  • ০২ এপ্রিল ২০২৬
গণভোট বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা জামায়াতের
  • ০২ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে একনলা বন্দুকসহ দুই যুবক গ্রেপ্তার
  • ০২ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির মেধাতালিকা প্রকাশ ও …
  • ০২ এপ্রিল ২০২৬
সব ধরণের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন প্রোটিয়া তারক…
  • ০২ এপ্রিল ২০২৬