আজ থেকে ৫৫ টাকায় চিনি বিক্রি করবে টিসিবি

২৪ অক্টোবর ২০২২, ০৮:৫৮ AM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১১:৪৭ AM
চিনি

চিনি © সংগৃহীত

রাজধানীর গুরুত্বপূর্ণ ও উন্মুক্ত স্থানে জনসাধারণের কাছে ভর্তুকি মূল্যে চিনি বিক্রির কার্যক্রম শুরু করছে সরকারের বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আজ থেকে টিসিবির ফ্যামিলি কার্ড ছাড়াই সাশ্রয়ী মূল্যে চিনি কেনা যাবে।

রবিবার (২৩ অক্টোবর) টিসিবি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীতে ভোক্তা পর্যায়ে সাশ্রয়ী দামে চিনি বিক্রির বিশেষ কার্যক্রম শুরু করছে টিসিবি। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনবহুল স্থানে টিসিবি সাশ্রয়ী মূল্যে চিনি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সোমবার দুপুর ১টা থেকে এ কার্যক্রম শুরু হয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অব্যাহত থাকবে। সম্প্রতি চিনির বাজার অস্থিতিশীল হয়ে ওঠায় জনগণের সুবিধার কথা চিন্তা করে ভর্তুকি মূল্যে চিনি বিক্রি করবে বলে জানিয়েছে সংস্থাটি।

আরও পড়ুন: আপনার একটি লাইকে জিতে যাবে বাংলাদেশ।

অপরদিকে রোববার কেন্দ্রীয় ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে গত বছরের তুলনায় এ বছর চিনি সরবরাহে কোনো ঘাটতি নেই। শিঘ্রই আরও ১ লাখ টন চিনি আমদানি করা হবে। দ্রুতই চিনির বাজার স্থিতিশীল হবে।

প্রসঙ্গত গত কয়েকদিন ধরে অস্থিতিশীল হয়ে উঠেছে চিনির বাজার। সংকটের কথা ব‌লে সরকারের বেঁধে দেওয়া মূল্যের চেয়ে ১০ থেকে ১৫ টাকা বেশি দামে চিনি বিক্রি করছেন ব্যবসায়ীরা। অনেক এলাকায় প্যাকেটজাত চিনি পাওয়াই যাচ্ছে না।

প্রতারণার মামলায় এরশাদের সাবেক স্ত্রী বিদিশার ২ বছরের কারাদ…
  • ২০ মে ২০২৬
৬ জেলায় ৫টার মধ্যে একাধিকবার কালবৈশাখীর সতর্কবার্তা, ঘরে থা…
  • ২০ মে ২০২৬
কোরবানির বর্জ্য ৮ ঘণ্টার মধ্যেই অপসারণ করা হবে: ডিএসসিসি প্…
  • ২০ মে ২০২৬
কামারপাড়ায় ব্যস্ততা বাড়লেও মুখে হাসি নেই কামারদের, চীনা পণ্…
  • ২০ মে ২০২৬
কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যু…
  • ২০ মে ২০২৬
এসএসসির অর্থনীতি ও জীববিজ্ঞান পরীক্ষার প্রশ্ন দেখুন এখানে
  • ২০ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081