নিজ ঘর থেকে কলেজছাত্রের মরদেহ উদ্ধার

২২ অক্টোবর ২০২২, ০৮:৩০ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১১:৪৭ AM
আবদুল্লাহ আল মাহি

আবদুল্লাহ আল মাহি © সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় নিজ ঘর থেকে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই শিক্ষার্থী হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ।

শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার বাগানবাড়ি এলাকায় ভাড়া বাসার নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত কলেজছাত্রের নাম আবদুল্লাহ আল মাহি (২১)। সে বাংলাদেশ গ্যাস ফিল্ডস স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী। মাহি ময়মনসিংহ সদর উপজেলার রহমতপুর বাজার এলাকার মো. হারুণ অর রশিদের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. সোহরাব আল হোসাইন জানান, পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হতাশাগ্রস্ত হয়ে ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। এ ব্যাপারে তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ২ পরিবর্তন
  • ২৩ এপ্রিল ২০২৬
ভুল প্রশ্নে এসএসসি পরীক্ষায় তোলপাড়, তদন্ত শুরু করল কর্তৃপক্ষ
  • ২৩ এপ্রিল ২০২৬
বিশ্বকাপ শুরুর আগেই স্বপ্নভঙ্গ একঝাঁক তারকার
  • ২৩ এপ্রিল ২০২৬
একটি নারী আসন হারানোর ঝুঁকিতে জামায়াত-এনসিপি জোট, আইন কী বল…
  • ২৩ এপ্রিল ২০২৬
ঢাবির বিশেষ মাইগ্রেশনের সুযোগ শেষ আজ
  • ২৩ এপ্রিল ২০২৬
প্রবাসীদের পাসপোর্ট নবায়নে জটিলতা, সরকারকে যে আহবান জানালেন…
  • ২৩ এপ্রিল ২০২৬