খুলনায় খালেদা জিয়ার জন্য মঞ্চে খালি চেয়ার

২২ অক্টোবর ২০২২, ০২:৩৫ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ০৪:৫০ PM
খুলনায়ও খালেদা জিয়ার জন্য মঞ্চে খালি চেয়ার

খুলনায়ও খালেদা জিয়ার জন্য মঞ্চে খালি চেয়ার © সংগৃহীত

ময়মনসিংহের মতো খুলনায় বিএনপির বিভাগীয় গণসমাবেশের মঞ্চে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য খালি চেয়ার রাখা হয়েছে।

শনিবার (২২ অক্টোবর) খুলনা নগরীর সোনালী ব্যাংক চত্বরে বিএনপির বিভাগীয় গণসমাবেশ মঞ্চের ঠিক মাঝখানে সবুজ তোয়ালে দিয়ে আবৃত একটি ফাঁকা চেয়ার দেখা যায়। তার চেয়ারের পাশে রাখা ছিল সমাবেশের প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের চেয়ার।

এ বিষয়ে শফিকুল আলম মনা বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াই আমাদের প্রেরণার উৎস। তার জন্যই চেয়ারটি খালি রাখা হয়েছে।

মূলত দলের চেয়ারপার্সনকে সম্মান জানাতে এই খালি চেয়ার রাখা হয়েছে বলছেন সমাবেশের আয়োজকরা।

এদিকে খালি চেয়ারটিকে ঘিরে সমাবেশে উপস্থিত বিএনপি নেতাকর্মীদের মধ‍্যে বিশেষ কৌতূহল তৈরি হয়েছে।

আরও পড়ুন: পরিকল্পিত ভাবেই বিমানের প্রশ্ন ফাঁস।

এর আগে গত ১৫ অক্টোবর ময়মনসিংহে বিএনপির বিভাগীয় গণসমাবেশেও মঞ্চের মাঝখানে বেগম খালেদা জিয়ার জন্য খালি চেয়ার রাখা হয়েছিল।

প্রসঙ্গত, খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, নির্বাচনকালীন সরকার, জ্বালানিসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, পুলিশের গুলিতে নেতাকর্মী হত্যা, হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে দেশের বিভাগীয় শহরগুলোতে গণসমাবেশের কর্মসূচি পালন করছে বিএনপি। কেন্দ্রীয় এই কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম, ময়মনসিংহের পর আজ খুলনা বিভাগীয় শহরে দলটির তৃতীয় গণসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬