২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ, দেখতে পারবেন বাংলাদেশ থেকেও

২১ অক্টোবর ২০২২, ১২:৫৫ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ০৪:৫০ PM
আংশিক সূর্যগ্রহণ

আংশিক সূর্যগ্রহণ © সংগৃহীত

আগামী মঙ্গলবার (২৫ অক্টোবর) আংশিক সূর্যগ্রহণ ঘটবে। আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশে গ্রহণটির প্রথম অংশ দেখা যাবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের জলবায়ু মহাশাখা।

আবহাওয়া অধিদপ্তরের জলবায়ু মহাশাখা জানিয়েছে, আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। এই গ্রহণ ঢাকা বিভাগে বিকেল ৪টা ৪৯ মিনিট ৩০ সেকেন্ডে শুরু হয়ে ৫টা ২৪ মিনিট ১২ সেকেন্ডে শেষ হবে। 

আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক মহা. আছাদুর রহমান জানান, গ্রহণটি শুরু হবে বাংলাদেশ সময় মঙ্গলবার দুপুর ২টা ৫৮ মিনিট ৩০ সেকেন্ডে। সর্বোচ্চ গ্রহণ হবে বিকেল ৫টা ১২ সেকেন্ডে। আর গ্রহণ শেষ হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ২ মিনিট ১২ সেকেন্ডে।

গ্রহণটি ঢাকায় ৪টা ৪৯ মিনিটি ৩০ সেকেন্ডে শুরু হবে, আর শেষ হবে ৫টা ২৪ মিনিট ১২ সেকেণ্ডে। ময়মনসিংহে শুরু হবে ৪টা ৪৮ মিনিট ১৮ সেকেন্ডে, শেষ হবে ৫টা ২৩ মিনিটে।

আরও পড়ুন: প্রাথমিকে বই বিতরণ কমেছে।

চট্টগ্রামে শুরু হবে ৪টা ৪৫ মিনিট ১৮ সেকেন্ডে, শেষ হবে ৫টা ২০ সেকেন্ডে। সিলেটে শুরু হবে ৪টা ৪২ মিনিট ১৮ সেকেন্ডে, আর শেষ হবে ৫টা ১৭ মিনিট ১৭ সেকেন্ডে।

এছাড়া খুলনায় শুরু হবে ৪টা ৫৪ মিনিট ৬ সেকেন্ডে, আর শেষ হবে ৫টা ২৮ মিনিট ৩৬ সেকেন্ডে। বরিশালে শুরু হবে ৪টা ৫০ মিনিট ৩৬ সেকেন্ডে, আর শেষ হবে ৫টা ২৫ মিনিট ১৮ সেকেন্ডে।

রাজশাহীতে শুরু হবে ৪টা ৫৫ মিনিট ৪২ সেকেন্ডে, আর শেষ হবে ৫টা ৩০ মিনিট ১৮ সেকেন্ডে। রংপুরে শুরু হবে ৪টা ৫২ মিনিট ৬ সেকেন্ডে, আর শেষ হবে ৫টা ২৬ মিনিট ৪৮ সেকেন্ডে।

বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও মানবিক দায়বদ্ধতা: পাবিপ্রবিকে ঘ…
  • ১২ আগস্ট ২০২৬
ফেনীতে সাবেক পিআইও অফিস সহকারীর বাসা থেকে ত্রাণের মালামাল উ…
  • ১২ আগস্ট ২০২৬
আরাফাত রহমান কোকোর জন্মদিনে বনানী কবরস্থানে শ্রদ্ধা
  • ১২ আগস্ট ২০২৬
ইউসিবি ব্যাংকে চাকরির সুযোগ, বেতনের পাশাপাশি থাকছে অন্যান্য…
  • ১২ আগস্ট ২০২৬
চাঁদাবাজির অভিযোগে বহিষ্কার, কলেজ ছাত্রদল নেতা ফিরলেন স্বপদে
  • ১২ আগস্ট ২০২৬
বাংলাদেশ নিয়ে ভ্রমণ সতর্কতা কানাডার
  • ১২ আগস্ট ২০২৬