কোনো চাপ অনুভব করছি না: সিইসি

১৬ অক্টোবর ২০২২, ০৪:২৫ PM
কাজী হাবিবুল আউয়াল

কাজী হাবিবুল আউয়াল © ফাইল ছবি

অনিয়মের কারণে গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন বন্ধ করে নির্বাচন কমিশন (ইসি) কোনো ধরনের চাপ অনুভব করছে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

আজ রোববার নির্বাচন ভবনে সাংবাদিকের প্রশ্নের জবাবে সিইসি এ কথা বলেন।

হাবিবুল আউয়ালকে এক সাংবাদিক প্রশ্ন করেন, ‘সিসিটিভি মনিটর করে গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন বন্ধ করে অনেকের বাহাবা পেয়েছেন। আবার রাজনীতিবিদদের দিক থেকে সমালোচনাও পেয়েছেন। আপনারা এই সিদ্ধান্ত নিয়ে চাপ অনুভব করছেন কি না?’

আরও পড়ুন: ব্ল্যাক আউটের ঘটনায় দুই কর্মকর্তাকে বহিষ্কারের সিদ্ধান্ত

সাংবাদিকের প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘আমরা কোনো চাপ অনুভব করছি না। আমরা আমাদের কাজ করছি।’

এদিকে, জাতীয় নির্বাচনে সিসিটিভি ব্যবহার প্রশ্নে কমিশনার মো. আলমগীর বলেন, পরীক্ষামূলকভাবে আমরা সিসিটিভি স্থাপন করে পর্যবেক্ষণ করছি। আমাদের টেকনিক্যাল এক্সপার্টদের সঙ্গে কথা বলছি। জাতীয় নির্বাচনে ৪২ হাজার কেন্দ্র ও চার লাখ বুথ থাকে। সেটা মনিটরিং করা সম্ভব। এটা আমাদের অনেক বড় আকারে করতে হবে। অনেক লোক নিয়োগ দিতে হবে। তখন মনিটরিংয়ে আমরা পাঁচজন নয়, আরও অনেক লোক থাকবে। আমাদের সচিবালয়ের কর্মকর্তারা আছেন। তাদের দায়িত্ব দেওয়া হবে। তারা সবাই মিলে মনিটরিং করবেন।

১২ দেশের গবেষকদের অংশগ্রহণে লোক প্রশাসন বিভাগের আন্তর্জাতিক…
  • ০৩ অক্টোবর ২০২৬
সহকারী শিক্ষক-প্রভাষক নিয়োগ দেবে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল…
  • ০৩ অক্টোবর ২০২৬
পুত্রবধূকে ‘চাকরি না দেওয়ায়’ স্কুলে তালা দিলেন ম্যানেজিং কম…
  • ০৩ অক্টোবর ২০২৬
থাইল্যান্ডকে হারিয়ে হকিতে সপ্তম বাংলাদেশ
  • ০৩ অক্টোবর ২০২৬
ইউআইইউতে ‘ইকোনথন ২০২৬’ অনুষ্ঠিত
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলিতে ‘সমস্তর’ শর্ত শিথিলের দাবি
  • ০৩ অক্টোবর ২০২৬