পড়ার কথা বলায় শিক্ষার্থীর আত্মহত্যা

১১ অক্টোবর ২০২২, ১০:৩৬ PM
মো. ওমর

মো. ওমর © সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পড়ার কথা বলায় মায়ের সঙ্গে অভিমান করে চতুর্থ শ্রেণির এক ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গতকাল সন্ধ্যায় নিজ বাড়ি থেকে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়।

নিহত শিক্ষার্থীর নাম মো. ওমর (৯)। ওমর পৌর শহরের রাধানগর (সাহাপাড়া) এলাকার আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে। নিহত ওমর রাধানগর রেসিডেন্সিয়াল স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় ওমরের মা তাকে পড়তে বসতে বলেন। এ কথা বলার পর সে পাশের  ঘরে গিয়ে দরজা আটকিয়ে দেয়। দরজা খোলার জন্য তার মা ডাকাডাকি করলেও সে দরজা খোলেনি। কিছুক্ষণ পর ওমরের সাড়াশব্দ না পেয়ে পরিবারের লোকজন দরজা ভেঙে ভেতরে গিয়ে দেখেন ঘরের তীরের সঙ্গে ওমর ঝুলছে। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল ইসলাম। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পড়ার কথা বলে সে আত্মহত্যা করেছে। তবে আমরা বিষয়টি আরও খতিয়ে দেখছি। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর এ বিষয়ে নিশ্চিতভাবে বলা যাবে।

ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ২ পরিবর্তন
  • ২৩ এপ্রিল ২০২৬
ভুল প্রশ্নে এসএসসি পরীক্ষায় তোলপাড়, তদন্ত শুরু করল কর্তৃপক্ষ
  • ২৩ এপ্রিল ২০২৬
বিশ্বকাপ শুরুর আগেই স্বপ্নভঙ্গ একঝাঁক তারকার
  • ২৩ এপ্রিল ২০২৬
একটি নারী আসন হারানোর ঝুঁকিতে জামায়াত-এনসিপি জোট, আইন কী বল…
  • ২৩ এপ্রিল ২০২৬
ঢাবির বিশেষ মাইগ্রেশনের সুযোগ শেষ আজ
  • ২৩ এপ্রিল ২০২৬
প্রবাসীদের পাসপোর্ট নবায়নে জটিলতা, সরকারকে যে আহবান জানালেন…
  • ২৩ এপ্রিল ২০২৬