গলায় পান-সুপারি আটকে স্কুলছাত্রীর মৃত্যু

০৭ অক্টোবর ২০২২, ০৯:৩০ AM
কালীগঞ্জ থানা

কালীগঞ্জ থানা © সংগৃহীত

সাতক্ষীরার কালীগঞ্জে পান খাওয়ার সময় গলায় সুপারি আটকে ফারিয়া পারভীন (১২) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (০৬ অক্টোবর) রাতে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের দেয়া গ্রামে এ ঘটনা ঘটে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হালিমুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।  

নিহত ফারিয়া পারভীন সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার দেয়া গ্রামের ইলেকট্রিক মিস্ত্রী শেখ রবিউল ইসলামের মেয়ে এবং স্থানীয় দেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী।

আরও পড়ুন: সাতক্ষীরায় নাগরদোলা ছিঁড়ে তিনজন আহত।

ফারিয়ার বাবা রবিউল ইসলাম বলেন, বাড়িতে কেউ না থাকার সুযোগে ফারিয়া নিজে নিজে পান-সুপারি খাওয়ার চেষ্টা করে। এসময় পান সুপারি শ্বাসনালীতে আটকে তাৎক্ষণিকভাবে তার মৃত্যু হয়। বিকাল সাড়ে ৫ টার দিকে ফারিয়ার মা বাড়িতে এসে তাকে মৃত অবস্থায় দেখতে পান।

পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ওসি হালিমুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, গলায় পান-সুপারি আটকে ফারিয়া নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত বলা সম্ভব যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

মার্কিন নাগরিকদের যত দ্রুত সম্ভব ইরাক ছাড়ার নির্দেশনা
  • ০৫ মার্চ ২০২৬
নিজ বিভাগে ইবি শিক্ষককে হত্যা, নেপথ্যে কী?
  • ০৫ মার্চ ২০২৬
ইসরায়েলকে লক্ষ্য করে ফের ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান
  • ০৫ মার্চ ২০২৬
হামিম ছাড়াও ঢাবির আরও এক নেতাকে অব্যাহতি ছাত্রদলের
  • ০৫ মার্চ ২০২৬
দল থেকে অব্যাহতির পর যা বললেন ছাত্রদলের হামিম
  • ০৪ মার্চ ২০২৬
মিরসরাই ফোরাম ঢাকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
  • ০৪ মার্চ ২০২৬