সাতক্ষীরায় নাগরদোলা ছিঁড়ে তিনজন আহত

০৭ অক্টোবর ২০২২, ০৮:৫৭ AM
দুর্ঘটনাকবলিত নাগরদোলা

দুর্ঘটনাকবলিত নাগরদোলা © সংগৃহীত

সাতক্ষীরার ঐতিহ্যবাহী গুড় পুকুরের মেলায় নাগরদোলা ছিঁড়ে পড়ে তিনজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহীদ আবদুর রাজ্জাক পার্কে  এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, মেলার নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার হলেও মেলার সময় আরও দুই সপ্তাহ বাড়ানো হয়। আর এই বর্ধিত সময়ে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, পুরাতন মরচে ধরা নাগরদোলা ব্যবহার করার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। অনেক বছর ধরেই এই জং ধরা নাগরদোলা ব্যবহার করছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন: ঢাকায় কাজের সুযোগ দিচ্ছে ম্যাস ট্রানজিট, নেবে ৩৩০ কর্মী।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স ম কাইউম জানান, শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বসানো নাগরদোলায় তেমন লোক সমাগম ছিল না। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘূর্ণায়মান নাগরদোলাটির একটি বক্স ছিঁড়ে মাটিতে পড়ে। এতে তিনজন আহত হন। তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

তবে দুর্ঘটনায় কেউ গুরুতর আহত হয়নি দাবি করে মেলা পরিচালনাকরী মানিক শিকদার জানান, নরম মাটিতে নাগরদোলার খুঁটি বসানোয় এই দুর্ঘটনা ঘটে।

ময়মনসিংহে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত দুই
  • ০৮ এপ্রিল ২০২৬
বাদ পড়া এসএসসি পরীক্ষার্থীদের জন্য সুখবর
  • ০৮ এপ্রিল ২০২৬
‘নিষ্ক্রিয়’ স্ক্রিন টাইমে ডিমেনশিয়ার ঝুঁকি, মস্তিষ্ক সক্রিয়…
  • ০৮ এপ্রিল ২০২৬
কাল তিন উপজেলায় সাধারণ ছুটি
  • ০৮ এপ্রিল ২০২৬
কাল তিন উপজেলায় সাধারণ ছুটি
  • ০৮ এপ্রিল ২০২৬
তেল বিতরণে বিশৃঙ্খলা ও অনিয়ম দূর করবে রাসেলের ‘স্মার্ট ফুয়…
  • ০৮ এপ্রিল ২০২৬
close