বাড়িছাড়া ৪ ছাত্রসহ ‘জঙ্গি সম্পৃক্ততা’য় ৭ জন গ্রেপ্তার

০৬ অক্টোবর ২০২২, ১২:৪৯ PM
চার ছাত্রসহ গ্রেপ্তার ৭

চার ছাত্রসহ গ্রেপ্তার ৭ © সংগৃহীত

জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে কুমিল্লা ও অন্যান্য অঞ্চল হতে বাড়ি ছেড়ে যাওয়া চার ছাত্রসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকা থেকে এদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন, হোসাইন আহম্মদ, মো. নেসার উদ্দিন ওরফে উমায়ের, বণি আমিন, ইমতিয়াজ আহমেদ রিফাত, মো. হাসিবুল ইসলাম, রোমান শিকদার ও মো. সাবিদ।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।

কুমিল্লা ও ঢাকার সাত কলেজছাত্র গত ২৩ অগাস্ট বাসা থেকে বেরিয়ে আর না ফেরায় থানায় জিডি করেছিল পরিবার। পরে জানা যায়, নিরুদ্দেশ ওই তরুণদের কয়েকজনকে শেষবার দেখা গিয়েছিল চাঁদপুরে। নিখোঁজ ৭ ছাত্রের বিষয়ে কিছু জানে না পরিবার। চাঁদপুরে পুলিশের সঙ্গে দেখা হয়েছিল ‘নিরুদ্দেশ’ কয়েক তরুণের। 

আরও পড়ুন: ছাত্রলীগের কীসের এতো লোভ, বললেন সৈয়দ আশরাফের বোন

পরিবারের সঙ্গে কথা বলে এবং সব কিছু বিবেচনা করে আইন-শৃঙ্খলা বাহিনীর সে সময় ধারণা হয়, ‘জঙ্গিবাদে জড়িয়েই’ লাপাত্তা হয়েছে ওই তরুণরা। র‌্যাব, পুলিশের পাশাপাশি পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সদস্যরাও তাদের খোঁজে মাঠে নামে।

কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান আসাদুজ্জামান জানান, তারা জেএমবি, নব্য জেএমবি, আনসারুল্লাহ নাকি আল কায়েদার সদস্য হয়েছে- সেটা তাদের জিজ্ঞাসাবাদ না করে বলা যাবে না। তাদের বিষয়ে অত্যন্ত গুরুত্ব দিয়েই সিটিটিসি কাজ করছে।

যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
close