টেকনাফে স্থানীয়দের অপহরণ করে মুক্তিপন চাইছে রোহিঙ্গারা

৩০ সেপ্টেম্বর ২০২২, ০৮:২১ PM
রোহিঙ্গা ক্যাম্প

রোহিঙ্গা ক্যাম্প © সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে অপহরণ বাণিজ্য শুরু করেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা। গতকাল পাহাড়ি এলাকা থেকে স্থানীয় পাঁচ কৃষককে অপহরণ করে মুক্তিপণ দাবি করেছে তারা। তাদের মধ্যে তিন কৃষককে আহত অবস্থায় উদ্ধার করেছেন স্থানীয়রা। গতকাল বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) ভোরে এ ঘটনা ঘটে উপজেলার হ্নীলা ইউনিয়নের পানখালী ও মরিচ্যাঘোনা এলাকায় ।
 
অপহৃত ব্যক্তিরা হলেন- হ্নীলা ইউনিয়নের পানখালীর মৃত উলা মিয়ার ছেলে নজির আহমদ (৫০), নজির আহমদের ছেলে মোহাম্মদ হোসেন (২৭), স্থানীয় আবুল মঞ্জুরের ছেলে মো. শাহজাহান (৩৫), ঠান্ডা মিয়ার ছেলে আবু বক্কর (৪০) ও আবু বক্করের শিশুপুত্র মেহেদী হাসান (১২)।

আরও পড়ুন: কৃষিগুচ্ছের চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ

বিষয়টি নিশ্চিত করেছেন হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী। তিনি বলেন, গতকাল আমার এলাকার পাঁচজন কৃষককে পাহাড়ি এলাকা থেকে অপহরণ করে রোহিঙ্গা সন্ত্রাসীরা। এর মধ্যে তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তারা বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আর বাকী দুইজনের এখনো খোঁজ মেলেনি। একটি মুঠোফোন নম্বর থেকে কল করে মুক্তিপণ হিসেবে পাঁচ লাখ টাকা দাবি করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যাচ্ছে। 

তিনি আরও বলেন, পাঁচজনের প্রত্যেকের পরিবারে ফোন করে মুক্তিপণ দাবি করা হয়। টাকা না পেয়ে তারা কৃষক শাহজাহানকে গুলি করে। এ ছাড়া অপহরণকারীরা আবু বক্কর ও মেহেদী হাসানকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে ওই কৃষকদের স্বজনরা দলবেঁধে ঘটনাস্থলের দিকে গেলে আহত তিনজনকে ফেলে সন্ত্রাসীরা নজির আহমদ ও তার ছেলে মোহাম্মদ হোসেনকে অস্ত্রের মুখে পাহাড়ের ভেতরের দিকে ধরে নিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে মো. শাহজাহান, আবু বক্কর ও মেহেদী হাসানকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। 

টেকনাফ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, স্থানীয় চেয়ারম্যানের কাছ থেকে বিষয়টি শুনেছি। এ নিয়ে পুলিশ কাজ করছে।

বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
close